যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যেরে ওয়ালমার্টের একটি দোকানে বন্দুকধারীর গুলিতে ২০ জনের প্রাণহানির কয়েক ঘণ্টার মধ্যে ওহাইওতে একই ধরনের হামলা হয়েছে। ওহাইও'র অরেগন জেলার ডেটনে একটি বারের বাইরে এক বন্দুকধারীর গুলিতে নয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৬ জন।
পুলিশ জানিয়েছে, পুলিশের পাল্টা গুলিতে হামলাকারী নিহত হয়েছেন। তবে হামলাকারীর ব্যাপারে বিস্তারিত জানানো হয়নি। স্থানীয় সময় শনিবার রাত ১টার দিকে এই হামলা চালানো হয়।
ডেটন পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, আহতদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।
সামাজিক যোগযোগ ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, গুলির মধ্যে মানুষজন রাস্তায় ছোটাছুটি করছে। হতাহত কয়েকজনকে হাসপাতালে নিতেও দেখা গেছে।
ঘটনার পরপরই ডেটনের পুলিশ এক টুইটার বার্তায় লোকজনকে ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেয়।
টেক্সাসের এল পাসোর সিয়েলো ভিস্তা শপিং মলে ওয়ালমার্টের দোকানে শনিবার বেলা ১১টার দিকে হামলায় ২০ জন নিহত হয়েছেন। এই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই ওহাইওতে হামলার ঘটনা ঘটলো।
সূত্রঃ বিবিসি