আন্তর্জাতিক

কায়রোতে গাড়ি দুর্ঘটনায় ১৯ জন নিহত

কায়রোতে গাড়ি দুর্ঘটনায় ১৯ জন নিহত
কায়রোতে গাড়ি দুর্ঘটনায় ১৯ জন নিহত

মিশরের রাজধানী কায়রোর কেন্দ্রস্থলে ভয়াবহ এক গাড়ি দুর্ঘটনায় অন্তত ১৯ জন নিহত হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার একথা জানায়।

সূত্র জানায়, রোববার মধ্যরাতের আগে কায়রোর কেন্দ্রস্থলে জাতীয় ক্যান্সার ইনস্টিটিউটের সামনে দ্রুত গতির একটি গাড়ি অন্য আরো তিনটিকে ধাক্কা দিলে বড় ধরণের বিস্ফোরণ ঘটে এবং গাড়িগুলোতে আগুন ধরে যায়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র খালেদ মেগাহেদ এক সংবাদ সম্মেলনে বলেন, আহতদের মধ্যে তিন চারজনের অবস্থা সংকটাপন্ন। আগুনে তাদের শরীর নানা মাত্রায় পুড়ে গেছে।

সোশ্যাল মিডিয়ায় জলন্ত গাড়ির ছবি পোস্ট করা হয়েছে। ক্যান্সার ইনস্টিটিউট থেকে রোগীদের সরিয়ে নেয়া হয়েছে।

মিশরের প্রসিকিউটর জেনারেল দুর্ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশ দিয়েছেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ