আন্তর্জাতিক

আরো দু'টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ উত্তর কোরিয়ার

আরো দু'টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ উত্তর কোরিয়ার
আরো দু'টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ উত্তর কোরিয়ার

আরো দু'টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। এনিয়ে দুই সপ্তাহের কম সময়ের মধ্যে উ. কোরিয়া চতুর্থবারের মত মিসাইল উৎক্ষেপণ করলো বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়া। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়া জানিয়েছে, এবারের উত্তর কোরিয়ার মিসাইলগুলো কী ধরণের- তা শনাক্ত করা যায়নি।

এক বিবৃতিতে বলা হয়, দক্ষিণ হুয়াংহে অঞ্চল থেকে উপদ্বীপ পার করে পূর্বে সমুদ্রের দিকে উৎক্ষেপণ করা হয় মিসাইলগুলো।

দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, মঙ্গলবার উত্তর কোরিয়া যেসব ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে সেগুলো ছোট পরিসরের ব্যালিস্টিক মিসাইল, যা ৩৭ কিলোমিটার উচ্চতা দিয়ে ৪৫০ কিলোমিটার অতিক্রম করেছে।

দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা বলছেন, গত কয়েক সপ্তাহে উত্তর কোরিয়া যেসব মিসাইল পরীক্ষা করেছে তা নতুন ধরণের ছোট পরিসরের মিসাইল।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে আলোচনা করছে।

উত্তর কোরিয়ার পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে সোমবার শুরু হওয়া যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া যৌথ সামরিক মহড়ার বিষয়ে উষ্মা প্রকাশ করা হয়।

মূল মহড়া ১১ই অগাস্ট থেকে শুরু হওয়ার কথা থাকলেও আপাতত ছোট পরিসরে মহড়া চলছে।

উত্তর কোরিয়া এর আগে দাবি করেছে যে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইনের মধ্যে হওয়া সমঝোতার লঙ্ঘন করে এই সামরিক মহড়া।

মঙ্গলবার প্রকাশিত হওয়া এক বিবৃতিতে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অভিযোগ করা হয়, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে 'কূটকৌশলের মাধ্যমে' দু'দেশের সামরিক মহড়াকে গ্রহণযোগ্যতা দেয়ার চেষ্টা করছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ