আন্তর্জাতিক

দিল্লিতে আবাসিক ভবনে আগুন, নিহত ৬

দিল্লিতে আবাসিক ভবনে আগুন, নিহত ৬
দিল্লিতে আবাসিক ভবনে আগুন, নিহত ৬

ভারতের দক্ষিণ দিল্লির জাকির নগরের একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১১ জন। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার রাত ২টা নাগাদ চারতলা ভবনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভবনে মোট ১৩ টি ফ্ল্যাট ছিল।

দেশটির পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, নিহতদের মধ্যে ২ জন পুরুষ, ২ জন নারী ও ২ শিশু রয়েছেন।

আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আগুন নেভাতে দমকলের ১১টি ইঞ্জিন কাজ করে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে ২০ জনকে।

এছাড়া আগুনে ৭টি গাড়ি এবং ৮টি বাইক পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। জানা যায়, ঠিক যে সময়ে আগুন লাগে সেই সময়ে ওই বিল্ডিংয়ে প্রতিটি পরিবারের সদস্যরাই গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। অনেকেই বাঁচার জন্য বিল্ডিং থেকে ঝাঁপও মেরেছেন।

সেখানকার স্থানীয় পুলিশ প্রাথমিকভাবে ধারনা করছে ইলেকট্রিক বক্স থেকেই আগুন লাগে।তথ্য সূত্র: ইন্ডিয়া টুডে, হিন্দুস্তান টাইমস।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ