ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিজেপি নেত্রী সুষমা স্বরাজ মারা গেছেন। মঙ্গলবার রাতে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (এআইআইএমএস) তিনি মারা যান।
সুষমা স্বরাজ গতকাল সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হন। পরে দ্রুত তাকে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।
বিজেপির তরফে এখনো পর্যন্ত এ নিয়ে কোনো ঘোষণা করা হয়নি। তবে ইতিমধ্যেই হাসপাতালে পৌঁছেছেন দলের শীর্ষ নেতা হর্ষবর্ধন এবং কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকরী।
সুষমা স্বরাজ ২০১৬ সালে কিডনি প্রতিস্থাপন করেছিলেন। শারীরিক অসুস্থতার কারণে গত লোকসভা নির্বাচনে তিনি প্রার্থী হননি। মোদি সরকারের প্রথম দফায় তিনি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: