আন্তর্জাতিক

কাবুলে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১৪, আহত ১৪৫

কাবুলে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১৪, আহত ১৪৫
কাবুলে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১৪, আহত ১৪৫

আফগানিস্তানের রাজধানী কাবুলের এক পুলিশ স্টেশনের বাইরে আত্মঘাতী বোমা বিস্ফোরণে কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন কমপক্ষে ১৪৫ জন। বুধবার সকাল ৯টার দিকে এই আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে। তালেবান এই হামলার পর দায় স্বীকার করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কাবুলের পশ্চিমে বোমা বিস্ফোরণের পর আশপাশে বিশাল ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। বিস্ফোরণের ফলে আশপাশের দোকানগুলোর জানালাগুলোও ভেঙে যায়।

আফগানিস্তানের উপ-স্বরাষ্ট্র মন্ত্রী খোশাল সাদাত জানান, পুলিশ স্টেশনটির বাইরের এক চেকপয়েন্টে একটি গাড়ি থামলে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে চারজন পুলিশ রয়েছে। আহতদের মধ্যে ৯২ জন বেসামরিক নাগরিক। তাদের মধ্যে নারী ও শিশুরাও আছে। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।

দেশটিতে আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠেয় নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র ও তালেবান একটি শান্তি চুক্তি করতে চাচ্ছে। এর মধ্যেই দেশজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়েছে।

জাতিসংঘের মতে, গত জুলাই মাসে দেশটি সংঘাতের কারণে দেড় হাজারের বেশি বেসামরিক নাগরিক হতাহতের শিকার হয়েছেন। ২০১৭ সালের মে মাসের পর এই মাসেই সবচেয়ে বেশি মানুষ হতাহতের শিকার হয়েছেন।

সূত্রঃ রয়টার্স

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ