আন্তর্জাতিক

সৃষ্ট বন্যায় ভারতের মহারাষ্ট্রে ১৬ জনের মৃত্যু

সৃষ্ট বন্যায় ভারতের মহারাষ্ট্রে ১৬ জনের মৃত্যু
সৃষ্ট বন্যায় ভারতের মহারাষ্ট্রে ১৬ জনের মৃত্যু

ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় ভারতের মহারাষ্ট্রে ১৬ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত এক লাখ ৪০ হাজারেরও বেশি লোককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

বুধবার এক কর্মকর্তা জানিয়েছেন, নদীর পানি উপচে পাঁচটি জেলা প্লাবিত হয়ে বহু লোক পানিবন্দি হয়ে পড়েছেন। কোলহাপুরের মতো কিছু জেলায় এক সপ্তাহে ৬৭০ মিলিমিটারের মতো বৃষ্টিপাত হওয়ার পর কয়েকটি বাঁধে অতিরিক্ত পানি জমে যায়। কর্তৃপক্ষ পানি ছেড়ে দেওয়ায় ওই এলাকার নদীগুলোতে বন্যা দেখা দিয়েছে। রয়টার্সের খবরে তা বলা হয়েছে।

পুনের বিভাগীয় প্রশাসক দীপক মহাইসকর বলেন, এসব জেলার জলাধারগুলো পূর্ণ হয়ে গেছে। অতিরিক্ত বৃষ্টিপাত হলে নদীতে পানি ছেড়ে দেওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় থাকবে না।

মহাইসকর জানিয়েছেন, মুম্বাই ও ব্যাঙ্গালোরের মধ্যবর্তী একটি মহাসড়কের কয়েকটি অংশ ডুবে যাওয়ায় ওই মহাসড়কে হাজার হাজার ট্রাক আটকা পড়েছে।

সোমবার থেকে বন্যা কবলিত জেলাগুলোর স্কুল-কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ