আন্তর্জাতিক

কাশ্মীরে শিক্ষা প্রতিষ্ঠান-সরকারি অফিস খুলছে আজ

কাশ্মীরে শিক্ষা প্রতিষ্ঠান-সরকারি অফিস খুলছে আজ
কাশ্মীরে শিক্ষা প্রতিষ্ঠান-সরকারি অফিস খুলছে আজ

সপ্তাহের শুরুতে হঠাৎই কাশ্মীরের পরিস্থিতি জটিল রূপ ধারণ করে। নিরাপত্তা বাহিনীর উপস্থিতি, পর্যটকদের উপত্যকা ছাড়ার নির্দেশনা, অমরনাথ যাত্রা বন্ধ করে দেয়া; সবমিলিয়ে অন্ধকারে ছিল পুরো ভারতবর্ষ। মঙ্গলবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ও ক্ষমতাসীন বিজেপির সভাপতি অমিত শাহ সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের ঘোষণা দেন। এতে কাশ্মীর তার বিশেষায়িত রাজ্যের মর্যাদা হারায়। সেই ঘোষণা থেকে অন্ধকারেই ছিল কাশ্মীর উপত্যকা। জারি রয়েছে কার্ফিও।

বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণের পর পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে দিল্লি সরকার। তারই অংশ হিসেবে আজ খুলছে শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি অফিস।

মোদি তার ভাষণে বলেছেন, জম্মু-কাশ্মীরে ভোট হবে, মানুষ নিজের বিধায়ক-মুখ্যমন্ত্রী পাবেন। ইদে বাড়ি ফেরার সুযোগ পাবেন প্রবাসী কাশ্মীরিরা। আয় হবে। হবে উন্নয়নও। আসবে বিনিয়োগ। সর্বোপরি রাজ্যের মর্যাদাও আবার ফিরে পাবে জম্মু-কাশ্মীর।

সেই বক্তব্যের পর উপত্যকার পরিস্থিতি বদলাতে আজই নেয়া হচ্ছে নতুন উদ্যোগ। কাশ্মীরে স্কুল খুলবে। আজ থেকেই সরকারি কাজে যোগদান করবেন কর্মীরা। জম্মু-কাশ্মীর প্রশাসনের পক্ষ থেকে এক বিবৃতি বলা হয়েছে, শ্রীনগরে প্রশাসনিক স্তরের সরকারি কর্মীদের কাজে যোগদানের জন্য রিপোর্ট করতে বলা হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ