আন্তর্জাতিক

এবার ধানক্ষেতে ভেঙ্গে পড়লো ভারতীয় যুদ্ধবিমান

এবার ধানক্ষেতে ভেঙ্গে পড়লো ভারতীয় যুদ্ধবিমান
এবার ধানক্ষেতে ভেঙ্গে পড়লো ভারতীয় যুদ্ধবিমান

ফের ভেঙ্গে পড়লো ভারতীয় একটি যুদ্ধবিমান। বৃহস্পতিবার আসামের তেজপুরে একটি ধানক্ষেতে ভারতীয় বিমান বাহিনীর সুখোই-৩০ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। দেশটির নিরাপত্তা বাহিনীর এক মুখপাত্র এই তথ্য জানান।

প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিমানটি বিধ্বস্ত হলেও দুই পাইলট অক্ষত অবস্থায় বেরিয়ে আসতে পেরেছেন। তবে ঠিক কি কারণে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়েছে তার বিস্তারিত কিছু বলা হয়নি।

প্রতিরক্ষা মুখপাত্র লে. কর্নেল হর্ষ বর্ধন পান্ডে বলেন, ওই বিমানের একজন পাইলট পায়ে আঘাত পেয়েছন।

তিনি আরও বলেন, সুখোই-৩০ যুদ্ধবিমানটি নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে উড্ডয়ন করার সময় মিলনপুর এলাকার একটি ধানক্ষেতে ভেঙ্গে পড়ে। রাত ৮ টা ৩০ মিনিট নাগাদ বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে বলে খবরে বলা হয়েছে।

পান্ডে আরও বলেন, এতে জনসাধারণের সম্পত্তির কোনও ক্ষতি হয়নি।

এর আগে, গত মার্চ মাসে ভেঙে পড়ে ভারতীয় মিগ ২৭ যুদ্ধবিমান। তথ্য সূত্র: এনডিটিভি, হিন্দুস্তান টাইমস, ফার্স্ট পোস্ট।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ