আন্তর্জাতিক

জুমার নামাজ উপলক্ষ্যে কাশ্মীরে সান্ধ্য আইন শিথিল

জুমার নামাজ উপলক্ষ্যে কাশ্মীরে সান্ধ্য আইন শিথিল
জুমার নামাজ উপলক্ষ্যে কাশ্মীরে সান্ধ্য আইন শিথিল

জুমার নামজের জন্য ভারতীয় কর্তৃপক্ষ গোলোযোগপূর্ণ কাশ্মীরে শুক্রবার সান্ধ্য আইন শিথিল করেছে। যাতে করে মুসলিম প্রধান এ অঞ্চলের জনসাধারণ নামাজে অংশ নিতে পারে। স্থানীয় পুলিশ প্রধান এএফপি’কে এ কথা জানায়।

কাশ্মীর পুলিশের মহাপরিচালক দিলবাগ শিং জানান, ‘আশপাশ এলাকায় নামাজ পড়ার ক্ষেত্রে জনসাধারণকে কোনো বাধা প্রদান করা হবে না।’ তিনি জানান, ‘তবে তারা এলাকায় বাইরে ঘোরাফেরা করতে পারবে না।’

স্বায়ত্বশাসিত কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর সোমবার থেকে ইন্টারনেট ও টেলিফোন ব্যবহারের ক্ষেত্রে কড়া বিধিনিষেধ আরোপ করা হয়েছে বলে পাকিস্তান দাবি করেছে।

দমন অভিযানের জন্য সেখানে বিপুল সংখ্যক সেনা প্রেরণ করা হয়েছে বলে পাকিস্তান ও ভারতের বিরোধী দলীয় রাজনীতিবিদগণ নিন্দা জানিয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, সেখানে বিচ্ছিন্নতাবাদিরা বিক্ষিপ্তভাবে আন্দোলন চালিয়ে গেলে পুলিশ তাদের ধাওয়া করছে। রাতের বেলায় কখনো বা তাদের জমায়েত হতে দেখা যাচ্ছে।

পুলিশের ধাওয়ায় সেখানে নদীতে ঝাঁপ দিয়ে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার ঈদ-উল-আজহার দিনে কর্তৃপক্ষ আরেকটি সম্ভাব্য ফ্লাশপয়েন্টের মুখোমুখি হবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার জাতির উদ্দেশে বলেছেন, ‘ঈদ উদযাপনে জনসাধারণ সমস্যার মুখোমুখি হবে না।’ যদিও গণমাধ্যমের খবরে বলা হয়, কর্তৃপক্ষ শুধুমাত্র রোববার সান্ধ্য আইন বহালের সিদ্ধান্ত নিতে পারে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ