জ্বালানি তেলের ট্যাংকার বিস্ফোরণে পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ায় অন্তত ৬০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় কমপক্ষে আরও ৭০ জন আহত হয়েছেন।
দেশটির পুলিশের বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, মরোগোরো শহরে জ্বালানিবাহী ট্যাংকারটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে স্থানীয়রা বাইরে ছড়িয়ে পড়া তেল সংগ্রহ করতে শুরু করেন। এসময় ট্যাংকারটি বিস্ফোরিত হলে এ হতাহতের ঘটনা ঘটে।
তানজানিয়ার রাজধানী দারুস সালাম বন্দর থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে মরোগোরো শহরটি। এটি পুরো দেশটির জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান রুট।
অনলাইনে প্রকাশিত কয়েকটি ছবিতে দেখা গেছে, ট্যাংকারে আগুন জ্বলছে আর আগুনে দগ্ধ লোকেরা রাস্তায় পড়ে রয়েছে।
বিস্ফোরণের ঘটনায় প্রাণহানি বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: