আন্তর্জাতিক

ইয়েমেনের এডেনে সংঘর্ষ, নিহত ৬

ইয়েমেনের এডেনে সংঘর্ষ, নিহত ৬
ইয়েমেনের এডেনে সংঘর্ষ, নিহত ৬

ইয়েমেনের দ্বিতীয় বৃহত্তম নগরী এডেনে শুক্রবার সংঘর্ষে অন্তত ৬ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। সরকারপন্থী যোদ্ধা ও দেশটির দক্ষিণাঞ্চলের স্বাধীনতা চাওয়া বিদ্রোহীদের মধ্যে সংঘাত বেড়ে যাওয়ার পর সেখানে এ সংঘর্ষের ঘটনা ঘটলো। দেশটির নিরাপত্তা সূত্র একথা জানায়। খবর এএফপি’র।

বুধবার উভয় পক্ষের মধ্যে এ যুদ্ধ ছড়িয়ে পড়ে এবং তা প্রশমিত না হয়ে অব্যাহত থাকে।

নিরাপত্তা সূত্র জানায়, শুক্রবার উভয় পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ ছড়িয়ে পড়ার পর একটি বাড়িতে মর্টারের গোলা আঘাত হানায় ছয়জন নিহত হয়। এদের চারজন একই পরিবারের সদস্য। সূত্র জানায়, এ যুদ্ধে অপর ১২ জন আহত হয়।

উইদাউট বর্ডাস চিকিৎসকরা (এমএসএফ) শুক্রবার টুইটার বার্তায় জানান, তারা বৃহস্পতিবার রাত থেকে দাতব্য প্রতিষ্ঠান পরিচালিত একটি হাসপাতালে ৭৫ জনকে চিকিৎসা সেবা দিয়েছে। এদের মধ্যে এমন সাতজন রয়েছে যাদের অবস্থা আশংকাজনক।

এমএসএফ জানায়, ‘আমাদের কাছে ভর্তি রোগিদের অধিকাংশ বেসামরিক নাগরিক। সংঘর্ষ চলাকালে তাদের বাড়িতে গোলার আঘাতে তারা আহত হয়।’

ইয়েমেনের দক্ষিণাঞ্চলে এডেনের অবস্থান। নগরীটির বেশির ভাগ এলাকা সরকারের অনুগত বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ