আন্তর্জাতিক

ইরানের তেলবাহী ট্যাংকার জিব্রালটার ছেড়ে দিয়েছে

ইরানের তেলবাহী ট্যাংকার জিব্রালটার ছেড়ে দিয়েছে
ইরানের তেলবাহী ট্যাংকার জিব্রালটার ছেড়ে দিয়েছে

ইরানের তেলবাহী একটি ট্যাংকার জিব্রাল্টার কর্তৃপক্ষ ভূমধ্যসাগরে ছেড়ে দিয়েছে। গত ৪ জুলাই ট্যাংকারটি ব্রিটিশ শাসিত এ অঞ্চল থেকে আটক করা হয়েছিল। ইরানের এক শিপিং কর্মকর্তা শুক্রবার একথা জানায়।

ট্যাংকার থেকে কোনো কিছু সিরিয়ায় পাঠানো হবে না মর্মে লিখিত আশ্বাস পাওয়ার পর বৃহস্পতিবার জিব্রালটারের সুপ্রিম কোর্ট সেটি ছেড়ে দেয়ার নির্দেশ দেয়।

ব্রিটিশ রয়েল মেরিনের সহায়তায় ট্যাংকারটি জব্দ করা হয়। জব্দের পর থেকে ইরান ও যুক্তরাজ্যের মধ্যে কূটনৈতিক সম্পর্কে টানাপোড়ন সৃষ্টি হয় এবং প্রত্যুত্তরে ইরান ব্রিটিশ পতাকাবাহী ট্যাংকার ‘স্টেনা ইম্পেরো’ হরমুজ প্রণালীতে আটক করে।

আন্তর্জাতিক নিষেধাজ্ঞা অমান্য করে ইরানের তেল বহন করে সিরিয়ার বানিয়াস রিফাইনারি উদ্দেশে যাওয়ার অভিযোগে ইরানের ওই ট্যাংকারটি জব্দ করে জিব্রালটার কর্তৃপক্ষ। তবে ইরান বরাবরই সে অভিযোগ অস্বীকার করে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ