আন্তর্জাতিক

ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর আসছেন মঙ্গলবার

ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর আসছেন মঙ্গলবার
ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর আসছেন মঙ্গলবার

বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার প্রচেষ্টার অংশ হিসেবে আগামী মঙ্গলবার ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. সুব্রামনিয়ম জয়শঙ্কর।

ভারতের গণমাধ্যম ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, জয়শঙ্করের এই দু'দিনের সফরে অবৈধ অভিবাসন, যোগাযোগ, রোহিঙ্গা সংকটের পাশাপাশি তিস্তার পানি বণ্টনসহ ৫৪ নদীর পানি বণ্টনের বিষয়গুলো প্রাধান্য পাবে বলে মনে করা হচ্ছে।

এর আগে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন জানিয়েছিলেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী 'শুভেচ্ছা সফরে' বাংলাদেশে আসবেন।

সম্প্রতি নয়াদিল্লিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে জয়শঙ্করের বৈঠক হয়। তার আগে তাজিকিস্তানে অনুষ্ঠিত ৫ম সিআইসিএ সম্মেলনের ফাঁকে তাদের মধ্যে আলাপ হয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ