আন্তর্জাতিক

কাশ্মীর সীমান্তে পাকিস্তানি সেনাদের গুলিতে ভারতীয় সেনা নিহত

কাশ্মীর সীমান্তে পাকিস্তানি সেনাদের গুলিতে ভারতীয় সেনা নিহত
কাশ্মীর সীমান্তে পাকিস্তানি সেনাদের গুলিতে ভারতীয় সেনা নিহত

কাশ্মীর নিয়ে চলমান উত্তেজনার মধ্যে সীমান্তে ফের সংঘর্ষে জড়িয়েছে ভারত-পাকিস্তান। শনিবার সকালে পাকিস্তানি সেনাদের গুলিতে এক সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছে ভারত।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, শনিবার রাজৌরি জেলার নওসেরা সেক্টরে নিয়ন্ত্রণ রেখা বরাবর হামলা চালায় পাক সেনাবাহিনী।

ভারতীয় বাহিনীর দাবি, সকাল সাড়ে ৬টার দিকে সীমান্তের ওপার থেকে ছোট আগ্নেয়াস্ত্র থেকে গুলিবর্ষণ করে পাক সেনারা। এ সময় মর্টাল শেল নিক্ষেপ করা হয়েছে বলেও ভারতের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

জবাবে ভারতীয় সেনাবাহিনীও পাল্টা হামলা চালিয়েছে বলে জানানো হয়েছে। নিহত সেনা সদস্য দেহরাদুনের বাসিন্দা ন্যান্সনায়েক সন্দীপ থাপা।

এ রিপোর্ট লেখা পর্যন্ত নওসেরা সেক্টরে দুই পক্ষের মধ্যে থেমে থেমে গোলাগুলি চলছিল।

এর আগে গত বৃহস্পতিবার ভারতীয় সেনাদের গুলিতে ৩ পাকিস্তানি সৈন্য নিহত হওয়ার দাবি করেছে পাকিস্তান।

পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর জানিয়েছেন, কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় সেনাবাহিনী গুলি ছোড়ার পর পাকিস্তানি সেনারা পাল্টা আক্রমণ চালিয়েছে। এর ফলে পাঁচজন ভারতীয় সেনা নিহত ও বহু আহত হয়েছে।

এ ছাড়া ভারতীয় বাহিনীর বাঙ্কারও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি জানান। তবে সেনা নিহতের বিষয়টি অস্বীকার করেছিল ভারত।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ