আন্তর্জাতিক

ইউক্রেনে হোটেলে আগুন, ৮ জনের প্রাণহানি

ইউক্রেনে হোটেলে আগুন, ৮ জনের প্রাণহানি
ইউক্রেনে হোটেলে আগুন, ৮ জনের প্রাণহানি

ইউক্রেনের বন্দর নগরী ওদেসায় টোকিও স্টার হোটেলে শনিবার আগুন লেগে আট জনের প্রাণহানি এবং আরো ১০ জন আহত হয়েছে। জরুরি সংস্থার খবরে এ কথা বলা হয়।

আগুন লাগার ঘন্টা তিনেকের মধ্যেই অগ্নিনির্বাপক দল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জরুরি সংস্থার এক বিবৃতিতে বলা হয়, আগুনে আট জনের প্রাণহানি এবং ১০ জন আহত হয়েছে।

ওদেসা কর্তৃপক্ষ বলছে, ওই এলাকা থেকে প্রায় দেড়শো লোককে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে।

আগুন লাগার কারণ জানতে এবং আগুন নিরাপত্তা আইন লংঘন করা হয়েছে কিনা তা খতিয়ে দেখতে পুলিশ ফৌজদারী তদন্ত শুরু করেছে।

ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে ৪৭৫ কিলোমিটার দক্ষিণে ওদেসার অবস্থান। কৃষ্ণসাগর তীরবর্তী শহরটি পর্যটকদের জন্যে আকর্ষণীয় স্থান।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ