আন্তর্জাতিক

আফগানিস্তানে বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় নিহত বেড়ে ৬৩

  • আফগানিস্তানে বিয়ের অনুষ্ঠানে বোমা হামলা
    আফগানিস্তানে বিয়ের অনুষ্ঠানে বোমা হামলা
  • আফগানিস্তানে বিয়ের অনুষ্ঠানে বোমা হামলা
    আফগানিস্তানে বিয়ের অনুষ্ঠানে বোমা হামলা
  • আফগানিস্তানে বিয়ের অনুষ্ঠানে বোমা হামলা
    আফগানিস্তানে বিয়ের অনুষ্ঠানে বোমা হামলা

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি বিলাসবহুল হোটেলে শনিবার বিকালে বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৬৩ জন নিহত হয়েছেন।

এতে আহত হয়েছেন আরও দেড় শতাধিক মানুষ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এক আত্মঘাতী হামলাকারী বিয়ের অনুষ্ঠানে বোমা হামলা চালানোর পর তারা অনেক লাশ পড়ে থাকতে দেখেছেন। খবর বিবিসি, সিএনএন ও আলজাজিরার।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসরাত রাহিমি বোমা হামলায় বহু হতাহতের খবর নিশ্চিত করলেও তিনি সঠিক সংখ্যা জানাতে পারেননি।

কাবুলের পুলিশ জানিয়েছে, এ ঘটনায় অন্তত ৬৩ জন নিহত ও ১৮৫ জন আহত হয়েছে। কোনো কোনো সূত্র অবশ্য নিহতের সংখ্যা আরও বেশি বলে দাবি করছে।

তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে হতাহতের সংখ্যা বাড়ারও খবর দিচ্ছে কর্তৃপক্ষ। পশ্চিম কাবুলের শিয়া অধ্যুষিত ৬ নম্বর ওয়ার্ডের শাহরে দুবাই হোটেলে শনিবার স্থানীয় সময় রাত ১০টা ৪০ মিনিটে এ হামলা চালানো হয়।

বিয়ের অনুষ্ঠানে নারী ও পুরুষদের জন্য আলাদা হল বরাদ্দ ছিল এবং পুরুষদের হলে বোমার বিস্ফোরণ ঘটানো হয়।

এখনো কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি, তবে উগ্র জঙ্গিগোষ্ঠী তালেবান ও আইএস আফগানিস্তান ও পাকিস্তানের শিয়া হাজারা জনগোষ্ঠীকে লক্ষ্য করে মাঝেমধ্যেই এ ধরনের হামলা চালিয়ে থাকে।

শুক্রবার পাকিস্তানের কোয়েটা শহরের কাছে একটি মসজিদে পেতে রাখা বোমা বিস্ফোরণে তালেবান নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদার একজন ভাই নিহত হন।

হামলার সময় হাইবাতুল্লাহর ওই মসজিদে জুমার নামাজ আদায় করার কথা ছিল এবং তাকে নিশানা করেই বোমা পেতে রাখা হয়েছিল বলে পুলিশ ধারণা করছে।

পাকিস্তানে তালেবান নেতার ভাই নিহত হওয়ার একদিন পর কাবুলের শিয়া অধ্যুষিত এলাকার হোটেলে বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ এ হামলা চালানো হলো।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ