আন্তর্জাতিক

রোহিঙ্গা প্রত্যাবাসনে গুরুত্ব দেবে ভারত: জয়শঙ্কর

রোহিঙ্গা প্রত্যাবাসনে গুরুত্ব দেবে ভারত : জয়শঙ্কর
রোহিঙ্গা প্রত্যাবাসনে গুরুত্ব দেবে ভারত : জয়শঙ্কর

রোহিঙ্গা সমস্যা প্রসঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, সবার সুবিধার কথা ভেবে রোহিঙ্গা প্রত্যাবাসনে গুরুত্ব দেবে ভারত। তিস্তা চুক্তির ব্যাপারে বলেছেন,তিস্তা চুক্তি নিয়ে আগের অবস্থানে অনড় ভারত। প্রতিশ্রুতি মোতাবেক আমরা এ চুক্তি করে যাবো।

মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশ-ভারত দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে জয়শঙ্কর বলেন, ৫৪টি নদী নিয়ে কীভাবে নিজেদের স্বার্থ রক্ষা করা যায়, তার ফর্মুলা খুঁজছে দুই দেশ। পারস্পরিক সমঝোতার ভিত্তিতে অভিন্ন নদীর পানিবন্টন সমস্যার সমাধান করা হবে।

তিনি বলেন, বাংলাদেশের সব ধরনের উন্নয়ন কাজে আমাদের সর্বাত্মক সহায়তা থাকবে। আসামে নাগরিকপুঞ্জি বা এনআরসি ভারতের অভ্যন্তরীণ বিষয়। এটি নিয়ে কথা বলার কিছু নেই।

এর আগে মঙ্গলবার সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য বৈঠক করবেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের আমন্ত্রণে গতকাল সোমবার রাতে ঢাকায় আসেন এস জয়শঙ্কর। ভারতে বিজেপি সরকার দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর দেশটির পররাষ্ট্রমন্ত্রীর এটাই প্রথম ঢাকা সফর।

তিন দিনের সফর শেষে আগামী বুধবার ঢাকা ত্যাগ করবেন তিনি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ