আন্তর্জাতিক

পদত্যাগের ঘোষণা ইতালি প্রধানমন্ত্রীর

পদত্যাগের ঘোষণা ইতালি প্রধানমন্ত্রীর
পদত্যাগের ঘোষণা ইতালি প্রধানমন্ত্রীর

পদত্যাগের ঘোষণা দিলেন ইতালির প্রধানমন্ত্রী জিউসেপ কন্তে। মঙ্গলবার (২০ আগস্ট) তার জোটের শরিক ন্যাশনালিস্ট লিগের মাত্তিও সালভিনির আক্রমণ এবং অনাস্থা প্রস্তাবে ক্ষিপ্ত হয়ে এ সিদ্ধান্ত নেন তিনি। সালভিনি 'ব্যক্তিগত ও দলীয় স্বার্থে'র জন্য 'দায়িত্বজ্ঞানহীন'ভাবে ইতালিতে নতুন রাজনৈতিক সঙ্কট তৈরি করছে বলে অভিযোগও করেন প্রধানমন্ত্রী কন্তে।

বিবিসি জানায়, পদত্যাগের ঘোষণা দেয়ার আগে ইতালির জাতীয়তাবাদী লিগ জোটের নেতা সালভিনি প্রধানমন্ত্রী কন্তের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপন করেছিলেন। তিনি তার জোটের অংশীদার ফাইভ স্টারের সঙ্গে আর কাজ করতে পারবেন না বলেও জানান তিনি।

সিনেটকে উদ্দেশ্য করে কন্তে বলেন, মে মাসে ইউরোপীয় নির্বাচনে তার দলের সাফল্যের পর থেকে তার পাশে বসে থাকা এই লিগ নেতারা 'নির্বাচনে ফিরে যাওয়ার অজুহাত খুঁজছিলেন'। ১৪ মাস আগে লিগ ও প্রতিষ্ঠা-বিরোধী ফাইভ স্টার মুভমেন্ট কন্তের নেতৃত্বে স্বতন্ত্র প্রধানমন্ত্রী হিসাবে দেশ পরিচালনার জন্য একটি জোট গঠন করেছিল।

দীর্ঘদিন ধরে ইতালির বিরোধী দলগুলো কন্তের সরকারের সমালোচনা করে আসছে। তাদের অভিযোগ, কন্তের সরকার অত্যন্ত দুর্বল নের্তৃত্ব দিয়ে আসছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ