আন্তর্জাতিক

অবশেষে পদত্যাগ করলেন ইতালির প্রধানমন্ত্রী গুইসেপ কন্তে

অবশেষে পদত্যাগ করলেন ইতালির প্রধানমন্ত্রী গুইসেপ কন্তে
অবশেষে পদত্যাগ করলেন ইতালির প্রধানমন্ত্রী গুইসেপ কন্তে

ইতালির ক্ষমতাসীন জোটের শরিক ডানপন্থী লিগ দলের নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও সালভেনির সঙ্গে মতবিরোধের জের ধরে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী গুইসেপ কন্তে।

প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেল্লার কাছে মঙ্গলবার পদত্যাগপত্র জমা দেন কন্তে। প্রেসিডেন্টের পক্ষ থেকে পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে বলে ইতালির প্রেসিডেন্টের কার্যালয় থেকে বলা হয়েছে। খবর বিবিসির।

পদত্যাগের আগে দেয়া বক্তব্যে সালভেনিকে ‘সুবিধাবাদী’ ও ‘দেশের জন্য ক্ষতিকর’ বলে উল্লেখ করেন তিনি।

এ বিষয়ে বুধবার অন্য রাজনৈতিক নেতাদের সঙ্গে আলোচনায় বসবেন প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেল্লা। আলোচনা চলাকালে কন্তেকেও উপস্থিত থাকার অনুরোধ করেছেন প্রেসিডেন্ট।

কোনো রাজনৈতিক দল সরকার গঠনে আগ্রহী না হলে প্রেসিডেন্ট সংসদ ভেঙে দিয়ে নির্বাচন দিতে পারবেন। এই সময়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে।

২০১৮ সালের মার্চে ইতালির নির্বাচনে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় প্রথাবিরোধী দল ফাইভস্টার মুভমেন্ট ও ডানপন্থী লিগ দলের জোট সরকার গঠন করে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ