আন্তর্জাতিক

কাশ্মীরে গোলাগুলি, পুলিশসহ নিহত ২

কাশ্মীরে গোলাগুলি, পুলিশসহ নিহত ২
কাশ্মীরে গোলাগুলি, পুলিশসহ নিহত ২

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বুধবার সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদীর গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত ১ জন বিচ্ছিন্নতাবাদী ও অপর এক পুলিশ সদস্য নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে, কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেয়ার পর সেখানে প্রথম এই সংঘর্ষের ঘটনা ঘটলো। খবর রয়টার্সের।

পুলিশ জানিয়েছে, কাশ্মীরের বারামুল্লায় এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে আহত ২ পুলিশ সদস্যের মধ্যে একজন হাসপাতালে মারা যায়।

গত ৫ আগস্ট কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেয় ভারত। এর আগে সেখানে ৩০ হাজারের বেশি সেনা মোতায়েন করে মোদি সরকার। এছাড়া কাশ্মীরের পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সেখানে জারি করা হয়েছে অনেক বিধিনিষেধ।

আন্তর্জাতিক বিভিন্ন মিডিয়ার খবরে বলা হয়েছে, বিশ্ব থেকে কার্যত বিচ্ছিন্ন এখন কাশ্মীর।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ