আন্তর্জাতিক

ট্রাম্পের ডেনমার্ক সফর বাতিল

ট্রাম্পের ডেনমার্ক সফর বাতিল
ট্রাম্পের ডেনমার্ক সফর বাতিল

গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের কাছে বিক্রির জন্য নয়, ডেনমার্কের প্রধানমন্ত্রীর এমন মন্তব্যের জেরে দেশটিতে পূর্বনির্ধারিত রাষ্ট্রীয় সফর বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

প্রেসিডেন্ট ট্রাম্পের সফর বাতিল করা হয়েছে বলে নিশ্চিত করেছেন হোয়াইট হাউসের এক কর্মকর্তা। ডেনমার্কের রানি মারগ্রেথে টু এর আমন্ত্রণে ২ সেপ্টেম্বর তার ডেনমার্কে যাওয়ার কথা ছিল, কিন্তু ট্রাম্প তা বাতিল করেছেন । খবর বিবিসির।

যুক্তরাষ্ট্র স্বায়ত্তশাসিত ডেনিশ অঞ্চল গ্রিনল্যান্ড কিনতে আগ্রহী বলে গত সপ্তাহে জানিয়েছিলেন ট্রাম্প।

এই প্রস্তাবকে ‘অবাস্তব’ বলে উড়িয়ে দিয়ে ট্রাম্প গুরুত্বসহকারে এটি বলেননি, তিনি এমনটিই ধারণা করছেন বলে জানিয়েছেন জুনে ক্ষমতায় আসা ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফেডেরিকসন।

কিন্তু মঙ্গলবার টুইটারে এক পোস্টে ট্রাম্প বলেছেন, ‘ডেনমার্ক দারুণ দেশ, এর লোকজন অসাধারণ; কিন্তু প্রধানমন্ত্রী মেটে ফেডেরিকসনের মন্তব্যের ভিত্তিতে যে গ্রিনল্যান্ড বিক্রয়ের বিষয়ে আলোচনা করার কোনো আগ্রহ তার নেই, আমি দুই সপ্তাহের মধ্যে হতে যাওয়া আমাদের বৈঠকটি অন্য কোনো সময়ের জন্য তুলে রাখছি।’

ন্যাটো মিত্র ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে প্রধানমন্ত্রী ফেডেরিকসন ও গ্রিনল্যান্ডের মুখ্যমন্ত্রী কিম কিয়েলসেনের সঙ্গে ট্রাম্পের আর্কটিক নিয়ে আলোচনা করার কথা ছিল।

ট্রাম্পের শীর্ষ একজন অর্থনৈতিক উপদেষ্টা, বিশ্বের বৃহত্তম দ্বীপটি কিনতে যুক্তরাষ্ট্র সত্যিই আগ্রহী নিশ্চিত করার পর রোববার ফেডেরিকসন যুক্তরাষ্ট্রের কাছে গ্রিনল্যান্ড বিক্রি করার ধারণা অবাস্তব বলে মন্তব্য করেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ