আন্তর্জাতিক

মোদির সঙ্গে আর কোনো আলোচনা নয়: ইমরান খান

মোদির সঙ্গে আর কোনো আলোচনা নয় : ইমরান খান
মোদির সঙ্গে আর কোনো আলোচনা নয় : ইমরান খান

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনায় বসতে আর রাজি নন বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সম্প্রতি ভারত-পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে মোদি ও ইমরানকে আলোচনার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর ওই প্রস্তাবের পরই মোদির সঙ্গে আলোচনায় অনাগ্রহের কথা ঘোষণা করলেন ইমরান।

ইমরান খান অনেক আগে থেকেই বলে আসছেন, তিনি ভারতের সঙ্গে আলোচনা চান। কিন্তু কিছুদিন আগে নিউ ইয়র্ক টাইমস সাংবাদিক সালাম মাসুদ ও মারিয়া আবি হাবিবকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ভারতের সঙ্গে কথা বলার কোনো মানে হয় না। আমি অতীতে তাদের সঙ্গে কথা বলতে চেয়েছি। দুই দেশের সীমান্তে শান্তি চেয়েছি। দুর্ভাগ্যের বিষয়, তারা ভেবেছে আমি তাদের খুশি করতে চাইছি।’

ইমরান জানিয়েছেন, ‘ভারতের সঙ্গে কথা বলে কোনো লাভ নেই। আমি অনেক চেষ্টা করেছি কিন্তু এখন ফিরে দেখলে মনে হয় দুই দেশের মধ্যে শান্তি বজায় রাখার জন্য যা করেছি, তা দুর্বলতা হিসেবে দেখা হয়েছে।’

এরপর ইমরান আরো বলেন, ভারতের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হলে পাকিস্তান তার যোগ্য জবাব দেওয়ার জন্য তৈরি রয়েছে। তিনি বলেন, কাশ্মীরে মিথ্যে অভিযান শুরু করতে পারে ভারত। পরমাণু শক্তিধর দুই দেশ যখন যুদ্ধের হঁশিয়ারি দেয় তখন যেকোনো কিছু হতে পারে। বিশ্ব শান্তির জন্য ভালো নয়।

গত ৫ আগস্ট সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মাধ্যমে কাশ্মীরের ওপর থেকে ভারত বিশেষ মর্যাদা তুলে নেওয়ার পর থেকেই পাকিস্তানের সঙ্গে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে। এর মধ্যে বেশ কয়েকবার দুই দেশ সীমান্তে সংঘর্ষে জড়িয়ে পড়েছে। এতে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক সম্প্রদায়।

ভারত পাকিস্তানের উত্তেজনার মধ্যেই কাশ্মীর ইস্যু নিয়ে মধ্যস্থতার প্রস্তাব দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগেও এ বিষয়ে সমস্যা সমাধানের আগ্রহ প্রকাশ করেছেন তিনি। গত এক মাসে এ নিয়ে তৃতীয়বার কাশ্মীর ইস্যুতে ভারত ও পাকিস্তানের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দিলেন তিনি।

গত মঙ্গলবার প্রথমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পরে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে ফোনে কথা হয় ট্রাম্পের। তারপরেই হোয়াইট হাউসের সাংবাদিক বৈঠকে কাশ্মীর নিয়ে মধ্যস্থতার প্রস্তাব দেন ট্রাম্প। একই সঙ্গে তিনি এ বিষয়ে দুই দেশকে আলোচনার আহ্বান জানিয়েছেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ