আন্তর্জাতিক

হংকংয়ের বিক্ষোভ নিয়ে অপপ্রচার, ২১০ ইউটিউব চ্যানেল বন্ধ

হংকংয়ের বিক্ষোভ নিয়ে অপপ্রচার, ২১০ ইউটিউব চ্যানেল বন্ধ
হংকংয়ের বিক্ষোভ নিয়ে অপপ্রচার, ২১০ ইউটিউব চ্যানেল বন্ধ

হংকংয়ে চলমান গণবিক্ষোভ নিয়ে বিভ্রান্তি ও অপপ্রচারের অভিযোগে ২১০টি ইউটিউব চ্যানেল বন্ধ করে দিয়েছে গুগল। সপ্তাহের শুরুর দিকে একই অভিযোগে টুইটার ও ফেসবুকও একই ধরনের পদক্ষেপ নেয়। ধারণা করা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে চীন এসব চ্যানেল ব্যবহারের মাধ্যমে আন্দোলন সম্পর্কে বিভ্রান্তি ছড়াতে পেছন থেকে কাজ করছে। খবর বিবিসির।

গুগলের এক বিবৃতিতে বলা হয়েছে, আন্দোলনকে প্রভাবিত করতে ব্যবহার করা হচ্ছিল এমন ২১০টি চ্যানেল আমরা সপ্তাহের শুরুর দিকে বন্ধ করে দেয়া হয়েছে। যেখানে হংকংয়ে চলমান আন্দোলন সম্পর্কে নানা ধরনের ভিডিও আপলোড করা হতো। ফেসবুক ও টুইটার কর্তৃপক্ষ সম্প্রতি একই ধরনের পদক্ষেপ নিয়েছে।

টুইটার বলেছে, চীনের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হংকংয়ের চলমান আন্দোলন খাটো করে নানা ধরনের পোস্ট দেয়া হতো। তবে এই বিষয়ে গুগল কর্তৃপক্ষ কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

চীনা ব্রডকাস্টার সিনহুয়া-র মতো রাষ্ট্র-নিয়ন্ত্রিত মিডিয়া সংস্থাগুলির বিজ্ঞাপন বিক্রয় নিষিদ্ধ করার পরিকল্পনা করেছিল কিনা তা সংস্থাটি এখনও বলেনি।

হংকং-বিরোধী বিজ্ঞাপনগুলিকে ছড়িয়ে দেয়ার ক্ষেত্রে প্লাটফর্ম হিসেবে ব্যবহার হওয়ায় তীব্র সমালোচনার পর, টুইটার ঘোষণা করে যে তারা আর আর্থিক ও সম্পাদকীয়ভাবে সরকার দ্বারা নিয়ন্ত্রিত ব্রডকাস্টারদের বিজ্ঞাপনগুলিকে আর অনুমতি দেবে না। ইত্তেফাক/কেআই

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ