আন্তর্জাতিক

জি-৭ সম্মেলন শুরু আজ আশঙ্কা ট্রাম্পকে নিয়ে

জি-৭ সম্মেলন শুরু আজ আশঙ্কা ট্রাম্পকে নিয়ে
জি-৭ সম্মেলন শুরু আজ আশঙ্কা ট্রাম্পকে নিয়ে

বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর সংস্থা গ্রুপ অব সেভেন (জি-৭) এর ৪৫ তম সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। ফ্রান্সের বায়ারিতজ শহরে দুই দিন ব্যাপী সম্মেলন শুরু হচ্ছে আজ শনিবার।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পসহ বিশ্বের নেতৃবৃন্দ ফ্রান্সে গিয়েছেন। এবারের সম্মেলনে বৈষম্য এবং জলবায়ু ইস্যু গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। তবে সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে নিয়ে অস্বস্তি আছে। তিনি সম্মেলনটাকে কোনদিকে নিয়ে যাবেন তা দেখার অপেক্ষায় বিশ্ব। কারণ গত বছর কানাডায় অনুষ্ঠিত জি-৭ সম্মেলন থেকে আগেভাগেই চলে গিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প।

তিনি জি-৭ জোটে রাশিয়াকে ফের অন্তর্ভূক্তির দাবি তুলতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। আর এটা হলে মার্কিন মিত্রদের সঙ্গে দ্বন্দ্ব শুরু হতে পারে। জি-৭ এর সদস্য দেশগুলো হচ্ছে- যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও যুক্তরাজ্য।

ইউরোপীয় ইউনিয়নও জি-৭ এ প্রতিনিধিত্ব করে। পূর্বে এটি জি-৮ নামে পরিচিত ছিল। ২০১৪ সালের ক্রিমিয়া সংকটে রাশিয়ার সংশ্লিষ্টতার কারণে জি-৮ থেকে বাদ দেওয়া হয়। এরপর জি-৭ নামে পরিচিতি পায়। ইত্তেফাক/এসআর

সূত্রঃ সিএনএন

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ