আন্তর্জাতিক

ভারতের সাবেক অর্থমন্ত্রী অরুণ জেটলি আর নেই

ভারতের সাবেক অর্থমন্ত্রী অরুণ জেটলি আর নেই
ভারতের সাবেক অর্থমন্ত্রী অরুণ জেটলি আর নেই

ভারতের সাবেক কেন্দ্রীয় অর্থমন্ত্রী ও বিজেপি নেতা অরুণ জেটলি মারা গেছেন। শনিবার দুপুর ১২টা ৯ মিনিটে দিল্লির এইমস হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নরেন্দ্র মোদীর বিগত সরকারের অর্থমন্ত্রী অরুণ জেটলির বয়স হয়েছিল ৬৬ বছর। গত ৯ আগস্ট থেকে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে এইমসে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।

পাঁচ বছর অর্থমন্ত্রীর দায়িত্ব পালনের পর অসুস্থতার কারণে নিজেই মোদীর এবারের সরকারে না থাকার ইচ্ছা জানিয়েছিলেন অরুণ জেটলি।

শুক্রবার অরুণ জেটলিকে হাসপাতালে দেখতে যান উমাভারতী। এর আগে গত সোমবার জেটলিকে দেখতে হাসপাতালে যান বিজেপি নেতা লালকৃষ্ণ আদভানি, উত্তরখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত, উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন পটেল, বিহারের উপমুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদী, দিল্লির উপ-রাজ্যপাল অনীল বাইজল ও বিজেপি বিধায়ক মানেকা গান্ধী।

এর আগে জেটলিকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, আরএসএস প্রধান মোহন ভাগবত, কংগ্রেস নেতা অভিষেক মনু সিঙভি, জ্যোতিরাদিত্য সিন্ধিয়ারা। এছাড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তাকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ