আন্তর্জাতিক

স্পেনের আকাশে উড়োজাহাজের সঙ্গে হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ৭

স্পেনের আকাশে উড়োজাহাজের সঙ্গে হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ৭
স্পেনের আকাশে উড়োজাহাজের সঙ্গে হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ৭

স্পেনে মাঝ আকাশে একটি ছোট উড়োজাহাজের সঙ্গে হেলিকপ্টারের সংঘর্ষে দুই শিশুসহ সাতজন নিহত হয়েছে। রোববার স্পেনের মাল্লোরকা দ্বীপে এই দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে উড়োজাহাজ ও হেলিপক্টারটি বিধ্বস্ত হয়ে মাটিতে আছড়ে পড়ে।

কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে আকাশে উড়োজাহাজটির সঙ্গে হেলিকপ্টারের সংঘর্ষ হয়।

পুলিশের এক মুখপাত্র জানান, ছোট উড়োজাহাজটিতে দুইজন ও হেলিকপ্টারে পাঁচজন আরোহী ছিলেন। সংঘর্ষে উড়োজাহাজ ও হেলিকপ্টারে থাকা সবাই নিহত হয়েছে।

তিনি জানান, হেলিকপ্টারে এক দম্পতি ও তাদের দুই সন্তান এবং পাইলট ছিলেন। হেলিকপ্টারটি জার্মানিতে নিবন্ধিত। তবে যাত্রীরা কোন দেশের নাগরিক তা নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে।

মাল্লোরকাসহ আশপাশের দ্বীপগুলো স্পেন ও বিদেশি পর্যটকদের কাছে খুবই জনপ্রিয় স্থান। বিশেষ করে গ্রীষ্মকালে প্রচুর পর্যটক এই এলাকায় ঘুরতে যান।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ