আন্তর্জাতিক

আমাজনে আগুন নেভাতে ২২ মিলিয়ন ডলার দিচ্ছে জি-সেভেন

আমাজনে আগুন নেভাতে ২২ মিলিয়ন ডলার দিচ্ছে জি-সেভেন
আমাজনে আগুন নেভাতে ২২ মিলিয়ন ডলার দিচ্ছে জি-সেভেন

আমাজনের বিধ্বংসী আগুনে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তায় জি-৭ সম্মেলনে উপস্থিত বিশ্বনেতারা ঐকমত্যে পৌঁছেছেন বলে জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো। সোমবার সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, আমাজনের আগুন নেভাতে ব্রাজিল ও এর প্রতিবেশী দেশগুলোকে তাৎক্ষণিকভাবে ২২ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিতে রাজি হয়েছেন জি-৭ নেতারা।

যেসব দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে; তাদের যত দ্রুত সম্ভব আর্থিক ও প্রযুক্তিগত সাহায্য করার ব্যাপারে আমরা সবাই একমত হয়েছি।

অবিলম্বে এই তহবিল সরবরাহ করা হবে জানিয়ে ম্যাক্রোঁ বলেন, ওই অঞ্চলে আগুন নেভানো এবং উদ্ধার কাজে সহায়তার জন্য আগামী কয়েক ঘণ্টার মধ্যে সেখানে সেনা সহায়তাতেও প্রস্তুত আছে ফ্রান্স।

১৫ আগস্ট থেকে জ্বলছে ‘পৃথিবীর ফুসফুস’ খ্যাত ব্রাজিলের অ্যামাজন জঙ্গল। এরমধ্যেই গত বৃহস্পতি থেকে শুক্রবারের মধ্যে নতুন করে অ্যামাজনের এক হাজার ২০০টি স্থানে আগুন ছড়িয়ে পড়েছে। প্রতিদিন রেকর্ড গতিতে পুড়ছে ‘পৃথিবীর ফুসফুস’খ্যাত আমাজন জঙ্গল।

ব্রাজিলের মহাকাশ গবেষণা সংস্থা ন্যাশনাল ইন্সটিটিউট ফর স্পেস রিসার্চ (আইএনপিই) বলছে, এ বছর আগস্ট পর্যন্ত ব্রাজিলে ৭৫ হাজারেরও বেশি অগ্নিকাণ্ড হয়েছে। এর মধ্যে অর্ধেকের বেশি আগুনের ঘটনা আমাজন জঙ্গলে, যা আগের বছরের তুলনায় ৮০ শতাংশ বেশি।

জি-৭’র সদস্য দেশগুলো হচ্ছে- যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও যুক্তরাজ্য। ইউরোপীয় ইউনিয়নও (ইইউ) জি-৭ এ প্রতিনিধিত্ব করে। ২০১৪ সালের ক্রিমিয়া সংকটে রাশিয়ার সংশ্লিষ্টতার কারণে জি-৮ (পূর্ব নাম) থেকে বাদ দেয়া হয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ