আন্তর্জাতিক

গাজায় দুই পুলিশ চেক পয়েন্টে আত্মঘাতী হামলা, নিহত ৩

গাজায় দুই পুলিশ চেক পয়েন্টে আত্মঘাতী হামলা, নিহত ৩
গাজায় দুই পুলিশ চেক পয়েন্টে আত্মঘাতী হামলা, নিহত ৩

ফিলিস্তিনের গাজায় এক ঘণ্টারও কম সময়ের ব্যবধানে দুইটি পুলিশ চেক পয়েন্টে আত্মঘাতী বোমা হামলায় তিন ফিলিস্তিনি পুলিশ কর্মকর্তার নিহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার শহরের পৃথক দুইটি পুলিশ চেক পয়েন্টে এ হামলা হয় বলে স্থানীয় নিরাপত্তা বাহিনীর উদ্ধৃতি দিয়ে জানিয়েছে বিবিসি।

হামাসের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মঙ্গলবার গাজার একটি পুলিশ চেক পয়েন্টের কাছেই মোটরসাইকেলে রাখা প্রথম বোমাটি বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই দুই ফিলিস্তিনি পুলিশ অফিসার নিহত হন। এ সময় আহত হন আরও একজন। এর মাত্র এক ঘণ্টারও কম সময়ের ব্যবধানে আরেকটি পুলিশ চেক পয়েন্টে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। সেখানে আরও একজন পুলিশ অফিসার নিহত হন।

সম্প্রতি হামাসে আইএস ও জঙ্গি বিরোধী অভিযান চালায় দেশটির নিরাপত্তা রক্ষাকারী বাহিনী। এরপরই এই আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। তবে হামলার পেছনে কারা জড়িত, তা জানা না গেলেও প্রাথমিকভাবে আইএস এর সম্পৃক্ত থাকার কথা ধারণা করা হচ্ছে।

ফিলিস্তিনি একটি নিরাপত্তা জানায়, মঙ্গলবারের এই আত্মঘাতী হামলার সঙ্গে জড়িতদের একজনকে এর আগে আটক করা হয়েছিল। হামলার পর গাজায় জরুরি অবস্থা জারি করে নিরাপত্তা বাহিনীকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে। শহরের প্রধান সড়কগুলোতে মোতায়েন করা হয়েছে পুলিশ ও অন্যান্য নিরাপত্তা রক্ষাকারী বাহিনীকে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ