আন্তর্জাতিক

রাশিয়ার এস-৪০০ এর দ্বিতীয় চালান তুরস্কে

রাশিয়ার এস-৪০০ এর দ্বিতীয় চালান তুরস্কে
রাশিয়ার এস-৪০০ এর দ্বিতীয় চালান তুরস্কে

রাশিয়ার এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার দ্বিতীয় চালান তুরস্কে পৌঁছেছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার (২৭ আগস্ট) তুরস্কের রাজধানী আংকারার মুরতেদ বিমান ঘাঁটিতে ওই চালান পৌঁছায় বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে। এর আগে চলতি বছরের জুলাই মাসে এস-৪০০-র প্রথম চালানটি তুরস্কে পৌঁছায়।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক বার্তায় তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় এ ঘটনা নিশ্চিত করেছে। বার্তায় আরও বলা হয়, আগামী একমাসব্যাপী এ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চালান সরবরাহ চলবে।

তুরস্ক প্রথমে তাদের পশ্চিমা মিত্র যুক্তরাষ্ট্রের কাছ থেকেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে চেয়েছিল। কিন্তু, পরবর্তীতে ওই প্রক্রিয়া প্রত্যাশার চেয়ে অনেক বেশি বিলম্বিত হতে থাকায় ২০১৭ সালের এপ্রিলে এস-৪০০ কেনার ব্যাপারে রাশিয়ার সঙ্গে চুক্তি করে তারা।

এদিকে রাশিয়ার কাছ থেকে তুরস্কের এ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার বিরোধিতা করে যুক্তরাষ্ট্র। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ নিয়ে দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকিও দেন। রুশ এ প্রতিরক্ষা ব্যবস্থা তাদের প্রযুক্তির সমকক্ষ নয় বলেও জানায় নাসা।

অত্যাধুনিক প্রযুক্তিতে নির্মিত রাশিয়ার এস-৪০০ বিশ্বের অন্যতম সেরা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। এটি একই সঙ্গে একাধিক লক্ষ্যবস্তু শনাক্ত করতে সক্ষম।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ