আন্তর্জাতিক

মালয়েশিয়ায় বাংলাদেশিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

মালয়েশিয়ায় বাংলাদেশিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা
মালয়েশিয়ায় বাংলাদেশিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

মালয়েশিয়ায় আলামিন (২০) নামে এক বাংলাদেশিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে নিহতের বাড়ি বাংলাদেশের কোন জেলায় তা জানা যায়নি। মালয়েশিয়ায়ার কেলানতানের গোয়া মোসাং শহরের সেনডোরপ লোজিংয়ের একটি সবজি ক্ষেতে কর্মরত অবস্থায় তাকে কুপিয়ে হত্যা করা হয় বলে স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে।

বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে নয়টার দিকে পুলিশ নিহতের লাশ সবজি খেতে থেকে উদ্ধার করে।

গোয়া মোসাং পুলিশ প্রধান মোহাম্মদ তাওফীক মাইডিন জানান, সকালে সবজি ক্ষেতে একজনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পোনডক লোজিং পুলিশ ফাঁড়িতে অভিযোগ দেয় স্থানীয়রা। পরে পুলিশ ওই বাংলাদেশিকে মৃত অবস্থায় উদ্ধার করে। নিহতের গলায় কয়েকটি কোপানোর দাগ রয়েছে।

তবে কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা জানাতে পারেননি তিনি।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই বাংলাদেশিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য গোয়া মোসাং হাসপাতালে রাখা হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ