আন্তর্জাতিক

ইরানের রকেট উৎক্ষেপণ ব্যর্থ হওয়ায় যুক্তরাষ্ট্রের হাত নেই: ট্রাম্প

ইরানের রকেট উৎক্ষেপণ ব্যর্থ হওয়ায় যুক্তরাষ্ট্রের হাত নেই: ট্রাম্প
ইরানের রকেট উৎক্ষেপণ ব্যর্থ হওয়ায় যুক্তরাষ্ট্রের হাত নেই: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের একটি রকেট উৎক্ষেপণের স্পষ্টত ব্যর্থতার কিছু ছবি শুক্রবার প্রকাশ করে বলেছেন, এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কোন হাত ছিল না।

ইরানের উত্তরাঞ্চলে স্থাপিত সেমনান স্পেস সেন্টারের উৎক্ষেপণ কেন্দ্রে বৃহস্পতিবার বিস্ফোরিত রকেটের ছবি প্রকাশের ইঙ্গিতের বিষয়ে তেহরান আনুষ্ঠানিকভাবে কোন মন্তব্য করেনি।

ইরান ও ওয়াশিংটনের মধ্যে কয়েকমাসের উত্তেজনার পর এমন ঘটনা ঘটলো। ২০১৫ সালে করা যুগান্তকারী আন্তর্জাতিক চুক্তি থেকে ট্রাম্প গত বছর একতরফাভাবে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করায় তাদের মধ্যে এ উত্তেজনার সৃষ্টি হয়।২০১৫ সালের চুক্তিটির আওতায় নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিনিময়ে তেহরানের পরমাণু কর্মকান্ডের লাগাম টেনে ধরা হয়।

তেহরানের রকেট উৎক্ষেপণ ব্যর্থ হওয়ার পর ট্রাম্প টুইটার বার্তায় বলেন,‘ইরানের সেমনান লঞ্চ সাইট ওয়ানে সাফির এসএলভি উৎক্ষেপণের জন্য চূড়ান্ত প্রস্তুতি চলাকালে আকস্মিক দুর্ঘটনায় যুক্তরাষ্ট্রের কোন হাত নেই।’

স্যাটেলাইট থেকে একেবারে সহজভাবে পাওয়া বিভিন্ন ছবিতে রকেটটিকে তার উৎক্ষেপণ কেন্দ্রেই বিস্ফোরিত হতে দেখা যাচ্ছে।

ইরানের একটি স্যাটেলাইট ধ্বংসপ্রাপ্ত হয়েছে এমন খবর দেশটির যোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী মোহাম্মাদ জাভেদ আজারি জাহরোমি প্রত্যাখান করেছেন। তবে তিনি উৎক্ষেপণ কেন্দ্রে রকেট বিস্ফোরণের ব্যাপারে কোন মন্তব্য করেননি।

সূত্রঃ এ.এফ.পি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ