আন্তর্জাতিক

ফ্রান্সে ছুরি নিয়ে হামলায় হতাহত ৯

ফ্রান্সে ছুরি নিয়ে হামলায় হতাহত ৯
ফ্রান্সে ছুরি নিয়ে হামলায় হতাহত ৯

ফ্রান্সের লিয়ন শহরে ছুরি নিয়ে হামলার ঘটনায় একজন নিহত এবং আরও ৮ জন আহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ এবং গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, একটি সাবওয়ে স্টেশনের কাছে এক ব্যক্তি ছুরি নিয়ে এলোপাতাড়ি হামলা চালিয়েছে।

সিএনএন-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, আহতদের মধ্যে তিনজনের অবস্থা বেশ গুরুতর। প্রাথমিকভাবে আহতের সংখ্যা ৯ জন বলে জানানো হয়। কিন্তু পরে আবার আটজনের আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

কি কারণে ওই হামলা চালানো হয়েছে তা এখনও নিশ্চিত নয়। ভিলেয়ারবেনের মেয়র জিন পল ব্রেট সাংবাদিকদের বলেন, ছুরি নিয়ে হামলার ঘটনায় ১৯ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন। এই হামলার ঘটনায় সন্দেহভাজন একজনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

এক টুইট বার্তায় মেয়র জিন পল বলেন, লিয়ন এলাকায় হামলার ঘটনায় আমি ভীষণভাবে শোকাহত। ওই হামলায় একজন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর।

৩৩ বছর বয়সী সন্দেহভাজন হামলাকারী ফ্রান্সে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছিলেন। এই হামলাকে তাৎক্ষণিকভাবে সন্ত্রাসী হামলা হিসেবে মনে করা হচ্ছে না। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে। সন্দেহভাজনের বিষয়ে প্যারিসের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ