আন্তর্জাতিক

আফগান সেনা ও তালেবানের তুমুল সংঘর্ষ, নিহত ৫৪

আফগান সেনা ও তালেবানের তুমুল সংঘর্ষ, নিহত ৫৪
আফগান সেনা ও তালেবানের তুমুল সংঘর্ষ, নিহত ৫৪

আফগানিস্তানের নিরাপত্তা বাহিনী ও তালেবান জঙ্গিদের মধ্যে ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া গেছে। সংঘর্ষে অন্তত ৩৮ জন তালেবান জঙ্গি, ১০ জন নিরাপত্তা কর্মী ও ৬ জন বেসামরিক লোক নিহত হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে। শনিবার দেশটির কুন্দুজ শহরে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা যায়, শনিবার ভোররাতে তালেবানের বহু অস্ত্রধারী কুন্দুজ শহরে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়সহ কয়েকটি গুরুত্বপূর্ণ সরকারি ভবন দখল করে নেয়। তবে কাবুল দাবি করেছে সেনাবাহিনীর পাল্টা হামলায় তারা ওইসব ভবন ছেড়ে চলে যায়।

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, কুন্দুজ শহরে শনিবার সকাল থেকে তালেবানের বিরুদ্ধে অভিযানে তালেবান জঙ্গি গোষ্ঠীর অন্তত ৩৮ সদস্য নিহত হয়েছে।

অন্যদিকে তালেবান দাবি করেছে, তারা অন্তত ১০ জন পুলিশ কর্মকর্তাকে হত্যা করেছে। তথ্য সূত্র: বিজনেস ইনসাইডার, আল-জাজিরা, সিনহুয়া।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ