আন্তর্জাতিক

ফিলিপাইনে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্তে নিহত ৯

ফিলিপাইনে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্তে নিহত ৯
ফিলিপাইনে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্তে নিহত ৯

ফিলিপাইনে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে ৯ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুজন। রোববার দেশটির রাজধানী ম্যানিলার পার্শ্ববর্তী শহর ক্যালেম্বায় অবস্থিত একটি রিসোর্টের কাছে এয়ার অ্যাম্বুলেন্সটি বিধ্বস্ত হয়।

সোমবার আন্তর্জাতিক গণমাধ্যম গলফ নিউজ এ তথ্য নিশ্চিত করেছে।

খবরে বলা হয়, এয়ার অ্যাম্বুলেন্সটিতে একজন রোগী ও মেডিকেল টিম ছিল। রাজধানী ম্যানিলার পার্শ্ববর্তী শহর ক্যালেম্বায় অবস্থিত একটি রিসোর্টের কাছে এয়ার অ্যাম্বুলেন্সটি বিধ্বস্ত হয়।

এতে অ্যাম্বুলেন্সে থাকা ৯ জনই নিহত হয়েছেন। এ ছাড়া দুর্ঘটনার সময় মাটিতে থাকা অপর দুই ব্যক্তি আহত হয়েছেন।

স্থানীয় ইমার্জেন্সি অফিসার জেফরি রড্রিগেজ বলেন, আমাদের ধারণা, বিধ্বস্তের ঘটনায় এয়ার অ্যাম্বুলেন্সের কোনো আরোহীই বেঁচে নেই।

স্থানীয় পুলিশ জানায়, বিধ্বস্তের এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। তারা ওই এয়ার অ্যাম্বুলেন্সের আরোহী নয়। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ