আন্তর্জাতিক

বাহামাসে আঘাত হেনেছে হারিকেন 'ডোরিয়ান'

বাহামাসে আঘাত হেনেছে হারিকেন 'ডোরিয়ান'
বাহামাসে আঘাত হেনেছে হারিকেন 'ডোরিয়ান'

বাহামাসের গ্রেট আবাকো ও গ্রান্ড বাহামা দ্বীপে আঘাত হেনেছে পাঁচ মাত্রার হারিকেন ডোরিয়ান। ঘণ্টায় ২৮৫ কিলোমিটার গতির বাতাসের শক্তি নিয়ে সোমবার পাঁচ মাত্রার শক্তিশালী হারিকেনটি আঘাত হেনেছে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি)জানিয়েছে, মহাবিপজ্জনক হারিকেন ডোরিয়ান যে পথে অগ্রসর হচ্ছে, তাতে এ ঝড়ের মূল অংশটি গ্রেট আবাকো দ্বীপ ও গ্রান্ড বাহামা দ্বীপে তাণ্ডব চালিয়ে সোমবার রাত থেকে মঙ্গলবার রাতের মধ্যে ফ্লোরিডা, জর্জিয়া এবং উত্তর ও দক্ষিণ ক্যারোলিনা উপকূলের আঘাত হানবে। এসব অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

প্রলয়ঙ্করী এ হারিকেনের তাণ্ডবে বহু ঘরের ছাদ উড়ে গেছে, জলোচ্ছ্বাস আর প্রবল বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে অনেক জায়গা। খবর বিবিসির।

বাহামা দীপপুঞ্জের ৭০০ দ্বীপের অধিকাংশেই বিদ্যুৎ চলে গেছে ও ইন্টারনেটে প্রবেশ সীমিত হয়ে পড়েছে বলে জানা গেছে। বাহামার আন্তর্জাতিক বিমানবন্দরটি পানিতে ডুবে গেছে বলে জানা গেছে।

পূর্বাভাসে সর্বোচ্চ ৭৬ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে আভাস দেওয়া হয়েছে। ঝড়টি ঘণ্টায় নয় কিলোমিটার বেগে অগ্রসর হচ্ছে আর আকারে বৃদ্ধি পেয়ে কেন্দ্র থেকে ৭৫ কিলোমিটার বিস্তৃত হয়ে প্রবল শক্তি নিয়ে তাণ্ডব চালাচ্ছে বলে এনএইচসি জানিয়েছে।

বাহামাসের প্রধানমন্ত্রী হুবার্ট মিনিস রাষ্ট্রীয়ভাবে টেলিভিশনে সম্প্রচারিত এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, প্রাণঘাতী ও দানবীয় একটি ঝড়’ দ্বীপগুলোতে তাণ্ডব চালাচ্ছে। এটি আগে মোকাবিলা করিনি। এটি সম্ভবত বাহামিয়ান জনগণের উদ্দেশ্যে আমার দেওয়া ভাষণের দিনগুলোর মধ্যে সবচেয়ে দুঃখের ও খারাপ দিন।

সরকারের পক্ষ থেকে ১৪টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। জরুরি আশ্রয়কেন্দ্র হিসেবে কয়েক ডজন গির্জা, স্কুল ও অন্যান্য ভবনের নাম করেছে। সেখানে বাসিন্দাদের গিয়ে আশ্রয় নেওয়ার জন্য বলা হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ