আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-তালেবান চুক্তি

পাঁচ মাসের মধ্যে আফগানিস্তান থেকে ৫৪০০ মার্কিন সেনা প্রত্যাহার

পাঁচ মাসের মধ্যে আফগানিস্তান থেকে ৫৪০০ মার্কিন সেনা প্রত্যাহার
পাঁচ মাসের মধ্যে আফগানিস্তান থেকে ৫৪০০ মার্কিন সেনা প্রত্যাহার

যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘ আলোচনায় তালেবান নেতারা একটা খসড়া চুক্তির বিষয়ে একমত হয়েছেন। ওই চুক্তি সম্পাদিত হলে ৫ মাসের মধ্যে আফগানিস্তানে পাঁচটি সামরিক ঘাঁটি থেকে ৫ হাজার ৪০০ মার্কিন সেনা প্রত্যাহার করা হবে।

আফগান টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের প্রধান মধ্যস্থতাকারী জালমে খালিলজাদ সোমবার ওই মন্তব্য করেন। খবর বিবিসির।

তবে, সব কিছু নির্ভর করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মর্জির উপর। বর্তমানে ১৪ হাজার মার্কিন সেনা আফগানিস্তানে মোতায়েন আছে।

যুক্তরাষ্ট্র-তালেবান শান্তি চুক্তির খসড়া প্রস্তাব নিয়ে আলোচনার জন্য জালমে খালিলজাদ সোমবার কাবুলে প্রেসিডেন্ট আশরাফ গানির সঙ্গে সাক্ষাৎ করেন।

আফগান প্রেসিডেন্টের মুখপাত্র সেদিক সিদ্দিকী সাংবাদিকদের বলেন, খালিলজাদ ওই প্রস্তাবের গুরুত্বপূর্ণ খুঁটিনাটি তথ্য জানিয়েছেন এবং সরকারি কর্মকর্তারা তা নিয়ে আলোচনা করবেন। খালিলজাদের টিমের সঙ্গে আরও আলোচনা অব্যাহত থাকবে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসলেও আফগান সরকারের সঙ্গে কোন ধরনের সংলাপে বসতে রাজি না। কারণ তারা আফগান সরকারকে মার্কিনিদের পুতুল সরকার বলে মনে করে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ