আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের বাহামায় ঘূর্ণিঝড় ‘ডোরিয়ানের’ তাণ্ডব, নিহত ৫

যুক্তরাষ্ট্রের বাহামায় ঘূর্ণিঝড় ‘ডোরিয়ানের’ তাণ্ডব, নিহত ৫
যুক্তরাষ্ট্রের বাহামায় ঘূর্ণিঝড় ‘ডোরিয়ানের’ তাণ্ডব, নিহত ৫

শক্তি সঞ্চয় করে দানবীয় ঘূর্ণিঝড় ‘ডোরিয়ান’ আটলান্টিকের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র বাহামায় আঘাত হেনেছে। এ ঝড়ে অ্যাবাকো দ্বীপপুঞ্জে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ছাড়া প্রায় ১৩ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এক সংবাদ সম্মেলনে বাহামার প্রধানমন্ত্রী হুবার্ট মিন্নিস বলেন, আমরা এক ঐতিহাসিক ট্র্যাজেডির মধ্যে রয়েছি। খবরে বলা হয়, মৃত্যুর খবর জানালেও এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেননি প্রধানমন্ত্রী মিন্নিস।

মার্কিন জাতীয় হারিকেন কেন্দ্র (এনএইচসি) বলছে, ঘূর্ণিঝড়টি ক্যাটাগরি ৫-এর। স্থানীয় সময় রোববার ১২টা ৪০ মিনিটে ঝড়টি ঘণ্টায় ২৮৫ কিলোমিটার গতিতে বাহামার অ্যাবাকো দ্বীপে আছড়ে পড়েছে।

‘ডোরিয়ান’কে এ বছরের সবচেয়ে শক্তিশালী সামুদ্রিক ঝড় বলে ঘোষণা দিয়েছে মার্কিন জাতীয় হারিকেন কেন্দ্র।

তবে আগে থেকেই সতর্কাবস্থানে থাকায় স্থানীয় অধিবাসীরা রক্ষা পেয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।

সূত্রঃ দ্য গার্ডিয়ান

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ