আন্তর্জাতিক

কাবুলে বিস্ফোরণে নিহত ১৬, আহত শতাধিক

কাবুলে বিস্ফোরণে নিহত ১৬, আহত শতাধিক
কাবুলে বিস্ফোরণে নিহত ১৬, আহত শতাধিক

আফগানিস্তানের রাজধানী কাবুলে শক্তিশালী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। এ হামলায় আরো শতাধিক আহত হয়েছে। এদের সকলেই বেসামরিক নাগরিক। তালেবান এ হামলার দায়িত্ব স্বীকার করেছে। মঙ্গলবার কর্মকর্তারা একথা জানান।

বিশাল কম্পাউন্ড চত্বর গ্রীন ভিলেজের কাছের একটি আবাসিক এলাকায় সোমবার রাতে এ বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এ কম্পাউন্ড চত্বরে বিভিন্ন ত্রাণ সংস্থা ও আন্তর্জাতিক সংগঠনের বাসভবন রয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসরাত রাহিমি জানান, সেখানে বিস্ফোরক ভর্তি একটি ট্রাক্টরের বিস্ফোরণ ঘটানো হয়। এটি গ্রীন ভিলেজের একটি দেয়ালের পাশে পার্ক করে রাখা ছিল।

সেখানে রাতভর অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালানো হয় উল্লেখ করে রাহিমি বলেন, ‘গত রাতের হামলায় ১৬ জন নিহত ও ১১৯ জন আহত হয়েছে।

গ্রীন ভিলেজ হচ্ছে পার্শ্ববর্তী গ্রীন জোন থেকে আলাদা। কঠোর নিরাপত্তা বেষ্টিত কাবুলের এ স্থানে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের দূতাবাসের বাসভবন রয়েছে।

তালেবান এ হামলার দায়িত্ব স্বীকার করেছে। তালেবানের সাথে প্রস্তাবিত একটি চুক্তি নিয়ে আলোচনা করতে মার্কিন বিশেষ দূত জালমে খলিলজাদের কাবুল সফরের সময় এ হামলা চালানো হয়।

সূত্রঃ এএফপি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ