আন্তর্জাতিক

শহীদ মুরসির ছেলে আবদুল্লাহ মারা গেছেন

শহীদ মুরসির ছেলে আবদুল্লাহ মারা গেছেন
শহীদ মুরসির ছেলে আবদুল্লাহ মারা গেছেন

মিসরের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির ছোট ছেলে আবদুল্লাহ মুরসি মারা গেছেন। বুধবার কায়রোর একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। এ সময় তার বয়স হয়েছিল ২৪ বছর। তবে এ বিষয়ে মিসরের স্বাস্থ্যমন্ত্রণালয় বিস্তারিত কোনো তথ্য জানায়নি।

মুরসির পারিবারিক সূত্র আবদুল্লাহ মুরসির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তবে তার মৃত্যুর ব্যাপারে বিস্তারিত তথ্য জানাতে সক্ষম হয়নি।

প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি গত জুনে আদালতে মারা গেছেন। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় কায়রোর আদালতে তার বিচার চলছিল।

বছরখানেক ক্ষমতায় থাকার পর সেনাশাসক আবদেল ফাত্তাহ আল-সিসি তাকে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করেন।

মিডল ইস্ট আইয়ের খবরে বলা হয়েছে, বাবার মৃত্যুর পর বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদ তৌফিক, তার পূর্বসূরি মাজদি আবদেল গাফ্ফার ও মোহাম্মদ শারিন ফাহমি এবং যে বিচারক বিচারের কাজ করছিলেন, তারাসহ বেশ কিছু লোক শহীদ মোহাম্মদ মুরসিকে হত্যায় সহায়তা করেছেন।

ছয় বছরের নির্জন কারাবাসের পর গত ১৭ জুন আদালত কক্ষে পড়ে যান মোহাম্মদ মুরসি। পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

কারাগারে তিনি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, যকৃত ও কিডনি রোগে ভুগছিলেন। কিন্তু ছয় বছর ধরে পরিবারের কোনো সদস্য কিংবা আইনজীবীদের সঙ্গে তাকে দেখা করতে দেয়া হয়নি। অনেকটা বিনা চিকিৎসা ও অবহেলায় তার মৃত্যু হয়েছে বলে বিশ্লেষকরা দাবি করছেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ