আন্তর্জাতিক

কাবুলে গ্রিন জোনে ভয়ঙ্কর বোমা হামলায় নিহত ১০

কাবুলে গ্রিন জোনে ভয়ঙ্কর বোমা হামলায় নিহত ১০
কাবুলে গ্রিন জোনে ভয়ঙ্কর বোমা হামলায় নিহত ১০

আফগানিস্তানের রাজধানী কাবুলে মার্কিন দূতাবাসের সামনে বোমা হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১০ জন নিহত ও ৪০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি।

দেশটির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানায়, বৃহস্পতিবার মার্কিন দূতাবাস ও ন্যাটো কার্যালয়ের সামনের তল্লাশি চৌকিতে ওই হামলা চালানো হয়। কাবুলের সবচেয়ে সুরক্ষিত এলাকাটি ‘গ্রিন জোন’ নামে পরিচিত।

সেখানে মার্কিন দূতবাস ও ন্যাটো মিশনের কার্যালয় অবস্থিত। আফগানিস্তানের গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলোর অবস্থানও সেখানে।

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্রের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট জানায়, হতাহতদের মধ্যে দুজন ন্যাটো পরিচালিত আফগান মিশনের বেসামরিক সদস্য রয়েছেন যাদের একজন যুক্তরাষ্ট্রের ও অন্যজন রোমানিয়ার নাগরিক।

দেশটির স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, ন্যাটো কার্যালয় ও মার্কিন দূতবাসের সামনের রাস্তায় ওই গাড়ি বোমা হামলা করা হয়। ভয়াবহ এ হামলায় গোটা এলাকা কেঁপে ওঠে।

এ হামলায় আশপাশের মুদি দোকান ও ভবনের অংশবিশেষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান স্থানীয়রা।

ইতিমধ্যে এ হামলার দায় স্বীকার করেছে আফগান তালেবানরা।

এক বিবৃতিতে হামলার দায় নেয়া তালেবান বলছে, তারা বিদেশি বাহিনীর একটি গাড়িবহর লক্ষ্য করে হামলা চালিয়েছিল।

এক সপ্তাহের মধ্যে কাবুলে দুটি বড় ধরনের হামলা চালাল তালেবান।

গত সোমবার কাবুলে বিদেশি বিভিন্ন সংস্থার কার্যালয় ও গেস্ট হাউস ভবনে ট্রাকে করে বোমা হামলা চালায় তালেবান।

সে হামলায় ১৬ জন নিহত ও শতাধিক মানুষ আহত হয়।

এ হামলার কিছুক্ষণ আগে আফগানবিষয়ক মার্কিন প্রতিনিধি জালমেয় খলিলজাদ জানান, যুক্তরাষ্ট্র ও তালেবান নীতিগতভাবে একটি চুক্তিতে উপনীত হয়েছে। চুক্তি অনুযায়ী আগামী বিশ সপ্তাহের মধ্যে দেশটি থেকে ৫ হাজার ৪০০ মার্কিন সেনা প্রত্যাহার করা হবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে সেই চুক্তি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ