আন্তর্জাতিক

হ্যারিকেন ডোরিয়ানের তাণ্ডবে মৃতের সংখ্যা ৪৩ জনে

হ্যারিকেন ডোরিয়ানের তাণ্ডবে মৃতের সংখ্যা ৪৩ জনে
হ্যারিকেন ডোরিয়ানের তাণ্ডবে মৃতের সংখ্যা ৪৩ জনে

বাহামাসে (Bahamas) হ্যারিকেন ডোরিয়ানের তান্ডবে মৃতের সংখ্যা বেড়ে ৪৩ জনে দাঁড়িয়েছে।এই সংখ্যা আরো অনেক বাড়তে পারে বলে কর্তৃপক্ষ ধারণা করছে ।

স্বাস্থ্যমন্ত্রী ডুয়ান্ড স্যান্ডস’র বরাত দিয়ে সিএনএন এবং বাহামাস নিউজ পেপার দ্য ট্রিবিউন মৃতের সংখ্যা ৩০ থেকে বেড়ে ৪৩ জনে এ উন্নীত হওয়ার খবর নিশ্চিত করেছে।

বাহামাস প্রধানমন্ত্রীর মুখপাত্র ইরিকা ওয়েলস কক্স এনবিসি নিউজকে বলেন, সরকারি হিসাবে নিহতের সংখ্যা ৪৩ জন হলেও তবে এই সংখ্যা আরো অনেক বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

তিনি বলেন, রোববার বাহামাসের উত্তরাঞ্চলে ৫ মাত্রার ভয়ংকর হ্যারিকেন ডোরিয়ানের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কেননা, আরো অনেকে এখনো নিখোঁজ রয়েছে।

জাতিসংঘের ত্রাণ কর্মকর্তারা বলেছেন,ঝড়ে ঘরবাড়ি হারা এবং ব্যাপক ক্ষতিগ্রস্থ বাহামা ও এ্যাবাকো দ্বীপের ৭০ হাজারের বেশী লোক বা প্রায় পুরো জনসংখ্যার জন্য ত্রাণ সহায়তা প্রয়োজন।

কর্মকর্তারা বলেছেন ,সম্ভবত কয়েক হাজার লোক নিখোঁজ রয়েছে,এ কারণে মৃতের সংখ্যা আরো অনেক বাড়তে পারে বলে তারা ধারণা করছেন ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ