আন্তর্জাতিক

প্রত্যেক অনুপ্রবেশকারীকে তাড়ানো হবে : অমিত শাহ

প্রত্যেক অনুপ্রবেশকারীকে তাড়ানো হবে : অমিত শাহ
প্রত্যেক অনুপ্রবেশকারীকে তাড়ানো হবে : অমিত শাহ

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হুমকি দিয়ে বলেছেন, প্রত্যেক অনুপ্রবেশকারীকে তাড়ানো হবে। গতকাল আসামের গুয়াহাটিতে অনুষ্ঠিত নর্থ-ইস্ট কাউন্সিলের ৬৮তম প্লেনারি সেশনে যোগ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধানে ৩৭০ ধারার বিলুপ্তি ঘটিয়ে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করলেও ৩৭১ ধারায় হাত পড়বে না। বিজেপি কোনদিন এতে স্পর্শ করবে না।

এদিকে আসামে আটককেন্দ্র তৈরি করছেন এনআরসি থেকে বাদ পড়া মানুষ। অন্যদিকে মুম্বাইয়েও আটককেন্দ্র করা হচ্ছে। শিবসেনার অভিযোগ, এখানে অবৈধ বাংলাদেশিদের বসবাস রয়েছে।

অমিত শাহ বলেন, জাতীয় নাগরিকপঞ্জি নিয়ে বিভিন্ন মানুষ বিভিন্নরকম প্রশ্ন তুলেছেন। আমি স্পষ্টভাবে বলতে চাই, ভারত সরকার একজন অনুপ্রবেশকারীকেও এদেশে থাকতে দেবে না। এটা আমাদের প্রতিশ্রুতি। জম্মু-কাশ্মীরের মতো উত্তর-পূর্বেও পদক্ষেপ করা হতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।

এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, পার্লামেন্টে আমি স্পষ্টভাবে জানিয়েছি, এটা হবে না এবং আমি উত্তর-পূর্বের ৮ মুখ্যমন্ত্রী উপস্থিতিতে আজ আবারো বলছি, ৩৭১ ধারায় হাত দেবে না সরকার। ৩৭০ ধারার মতো ৩৭১ ধারায়ও উত্তর-পূর্বের রাজ্যগুলোকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে।

৩৭১ বি ধারায় আসামের জন্য কয়েকটি বিশেষ সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে। এই ধারায় আসামের উপজাতি সম্প্রদায়গুলোর স্বার্থ রক্ষা করা হয়েছে। উল্লেখ্য, গত ৩১ আগস্ট আসামে এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশের পর গতকাল প্রথম আসামে যান অমিত শাহ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ