আন্তর্জাতিক

টাইফুন লিংলিং কেড়ে নিল ৫ প্রাণ, ৪৬০ ঘর উজাড়

টাইফুন লিংলিং কেড়ে নিল ৫ প্রাণ, ৪৬০ ঘর উজাড়
টাইফুন লিংলিং কেড়ে নিল ৫ প্রাণ, ৪৬০ ঘর উজাড়

উত্তর কোরিয়ায় আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন লিংলিং। শেষ খবর পাওয়া পর্যন্ত এতে ৫ জন নিহত ও ৪৬০টি বাড়িঘর উজাড় হয়েছে।

ঝড়টি শনিবার সকাল ১১টায় উত্তর কোরিয়ায় প্রবল বেগে আঘাত হানে। এ সময় টাইফুনের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে ৪৬০ বর্গকিলোমিটার এলাকা প্লাবিত হয়।

স্থানীয় সংবাদ সংস্থা কেসিএনএর তথ্যমতে, টাইফুনের কবলে পড়ে ফসলি জমির ব্যাপক ক্ষতি হয়েছে। ৩ জনের মৃত্যু হয়েছে। সরকারের পক্ষ থেকে বড় ধরনের খাদ্যসংকটের আশঙ্কা করা হচ্ছে।

এর আগে ঝড়টি শনিবার প্রতি ঘন্টায় ১৪০ কিমি বেগে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের ওপর দিয়ে বয়ে যায়।এতে সিউলে ভূমিধ্বসের ফলে ব্যাপক ক্ষতি হয়। প্রায় দেড় লাখ বাড়িঘর উজাড় হয়।

জাপান আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্যমতে, ঘূর্ণিঝড়টি ক্রমশ দুর্বল হয়ে আজ রবিবার চীন উপকূলে আঘাত হানবে। তাদের মতে, উত্তর কোরিয়ার ইতিহাসে পঞ্চম শক্তিশালী ঘূর্ণিঝড় লিংলিং।

সূত্রঃ বিবিসি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ