আন্তর্জাতিক

কারবালায় তাজিয়া মিছিলে পদদলিত হয়ে ৩১ জনের মৃত্যু

কারবালায় তাজিয়া মিছিলে পদদলিত হয়ে ৩১ জনের মৃত্যু
কারবালায় তাজিয়া মিছিলে পদদলিত হয়ে ৩১ জনের মৃত্যু

ইরাকের কারবালায় পবিত্র আশুরা উপলক্ষে আয়োজিত তাজিয়া মিছিলে পদদলিত হয়ে ৩১ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও শতাধিক। তবে হতাহতের সংখ্যা চূড়ান্ত নয় বলে জানিয়েছেন ইরাকের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সাইফ আল বদর।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, গত কয়েক বছরের মধ্যে পবিত্র আশুরা পালনের সময় এটাই সবচেয়ে প্রাণঘাতী পদদলনের হওয়ার ঘটনা।

ইরাকের রাজধানী বাগদাদ থেকে প্রায় একশো কিলোমিটার দূরে কারবালা শহর। প্রতিবছর লাখো শিয়া মুসলিম আশুরার মিছিলে যোগ দেয়। মহানবী হযরত মোহাম্মদ (সা.) এর দৌহিত্র ইমাম হোসেনের মৃত্যুবার্ষিকী পালনের অংশ হিসেবে লাখও মানুষ সেখানে সমবেত হয়। এ সময় মিছিলের একাংশের ওপর ভবন ধসে পড়ার খবরে আতঙ্কিত হয়ে সবাই ছোটাছুটি শুরু করে। এতে পদদলিত হয়ে প্রায় ৩১ জনের মৃত্যু হয়েছে।

আজ কালো পোশাক পরিহিত কয়েক লাখ শিয়া মুসলিম কারবালায় অবস্থিত ইমাম হোসেনের মাজার অভিমুখে রওনা দেয়। অনেকেই নিজেদের শরীরে আঘাত করে ইমাম হোসেনের জন্য দুঃখ প্রকাশ করে। বাগদাদসহ নাজাফ ও বসরা শহরেও একই ধরনের মিছিলের আয়োজন করা হয়।

মহানবী হযরত মোহাম্মদ (সা.) এর দৌহিত্র ইমাম হোসেনের (র.) মৃত্যুবার্ষিকী পালনের অংশ হিসেবে এ মিছিলের আয়োজন করা হয়। ৬৮০ খ্রিস্টাব্দে ইয়াজিদের বাহিনীর হাতে কারবালায় নিহত হন তিনি। ইরাক, ইরান, পাকিস্তান, আফগানিস্তান, ভারত, বাংলাদেশসহ বিভিন্ন দেশের শিয়া মতালম্বীরা এই দিনটি প্রার্থনা ও মিছিলের মধ্য দিয়ে পালন করে থাকে।

ইরাকের ইরাকের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের সুন্নি প্রভাবিত শাসনামলে আশুরার বেশিরভাগ মিছিলই নিষিদ্ধ করা হয়েছিল। তবে এখন সরকারি ছুটি ঘোষণার পাশাপাশি কারবালা যুদ্ধের স্মরণে দিবসটি উপলক্ষে নানা আয়োজন করা হয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ