আন্তর্জাতিক

ট্রাম্প এবার বরখাস্ত করলেন যুদ্ধবাজ বোল্টনকে

ট্রাম্প এবার বরখাস্ত করলেন যুদ্ধবাজ বোল্টনকে
ট্রাম্প এবার বরখাস্ত করলেন যুদ্ধবাজ বোল্টনকে

মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনকে তার পদ থেকে বহিষ্কার করেছেন ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেয়া পোস্টে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‌‘গতরাতে আমি জন বোল্টনকে জানিয়েছি যে, হোয়াইট হাউসে তার আর আসার প্রয়োজন নেই।’

‘আমি তার অনেক পরামর্শের সঙ্গে জোরালোভাবে দ্বিমত পোষণ করেছি এবং আমার প্রশাসনের ব্যাপারেও তার সঙ্গে আমি অনেক ব্যাপারে দ্বিমত পোষণ করেছি। আমি তাকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছি এবং তিনি আজ সকালে পদত্যাগপত্র জমা দিয়েছেন।’

প্রেসিডেন্ট ট্রাম্প টুইটার পোস্ট আরও লিখেছেন, ‘তার সেবার জন্য আমি জন বোল্টনকে অনেক ধন্যবাদ জানাই। আগামী সপ্তাহে আমি নতুন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার নাম ঘোষণা করবো।’

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং অর্থমন্ত্রী স্টিভেন নুচিনের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার দেড় ঘণ্টা আগে জনকে বরখাস্ত করা হলো। এ সম্পর্কে তিনি অবশ্য ভিন্ন কথা বলেছেন। জন বোল্টন বলেছেন, ‘আমি গতরাতে পদত্যাগের প্রস্তাব দিয়েছি এবং প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন আমরা এ বিষয়ে আগামী কাল কথা বলবো।’

এর আগে ট্রাম্প বিভিন্ন সময়ে জন বোল্টনকে যুদ্ধবাজ ব্যক্তি হিসেবে কৌতুক করেছেন। প্রেসিডেন্ট ট্রাম্প একবার হোয়াইট হাউসে বলেছিলেন, ‘এমন কোনো যুদ্ধ নেই যা জন বোল্টন পছন্দ করেন না।’

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ