আন্তর্জাতিক

জম্মু ও কাশ্মির নিয়ে চীন-পাকিস্তানের যৌথ বিবৃতি ভারতের প্রত্যাখ্যান

জম্মু ও কাশ্মির নিয়ে চীন-পাকিস্তানের যৌথ বিবৃতি ভারতের প্রত্যাখ্যান
জম্মু ও কাশ্মির নিয়ে চীন-পাকিস্তানের যৌথ বিবৃতি ভারতের প্রত্যাখ্যান

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সাম্প্রতিক ইসলামাবাদ সফরের পর জম্মু ও কাশ্মির ইস্যুতে চীন-পাকিস্তানের দেয়া যৌথ বিবৃতি ভারত প্রত্যাখ্যান করেছে।

ভারতের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র রাভিশ কুমার বলেন, ‘চীনের পররাষ্ট্রমন্ত্রীর পাকিস্তান সফরের পর কাশ্মির ইস্যুতে চীন-পাকিস্তানের দেয়া যৌথ বিবৃতি আমরা প্রত্যাখ্যান করছি। তিনি বলেন, জম্মু ও কাশ্মির ভারতের অবিচ্ছেদ্য অংশ।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারত দৃঢ়ভাবে চীন ও পাকিস্তানের তথাকথিত অর্থনৈতিক করিডোর প্রকল্পে উদ্বেগ প্রকাশ করছে।’

কাশ্মির ইস্যুতে মুখপাত্র আরো বলেন, পাকিস্তান ১৯৪৭ সাল থেকে অবৈধভাবে ভূখন্ডটি দখল করে রেখেছে।

তিনি আরো বলেন, ‘পাকিস্তান অধিকৃত কাশ্মিরের অবস্থানের পরিবর্তন ঘটে এমন যে কোন ধরনের পদক্ষেপের দৃঢ়ভাবে বিরোধিতা করছে ভারত। এ ধরনের পদক্ষেপ বন্ধে সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি তিনি আহ্বান জানান।’

চীনা পররাষ্ট্রমন্ত্রী ইয়ং ই পাকিস্তান ও চীনের মধ্যকার সম্পর্ককে ‘অত্যন্ত দৃঢ় ও অবিচ্ছেদ্য’ বলে উল্লেখ করেন তার এই সফরকালে।

তিনি গত শনি ও রোববার পাকিস্তান সফর করেন।

নয়াদিল্লী ৫ আগস্ট জম্মু ও কাশ্মিরের বিশেষ মর্যাদা তুলে নেয়ার পর প্রতিবেশী দুই দেশ ভারত-পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনা চলাকালে ওয়াং পাকিস্তান সফর করলেন।

চীন বলেছে, তারা জম্মু ও কাশ্মিরের বর্তমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

চীন এক বিবৃতিতে বলেছে, কাশ্মির ইস্যুটি ‘ঐতিহাসিকভাবে বিরোধপূর্ণ’ এবং জাতিসংঘের শর্ত, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব ও দ্বিপক্ষীয় চুক্তি অনুযায়ী এর যথাযথ ও শান্তিপূর্ণ সমাধান করা উচিত।

বিবৃতিতে আরো বলা হয়, ‘চীন পরিস্থিতি জটিল করে তোলে এমন যে কোন একতরফা পদক্ষেপের বিরোধী।’

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ