আন্তর্জাতিক

নাইজেরিয়ায় জঙ্গি হামলায় ৯ সেনা নিহত, নিখোঁজ ২৭

নাইজেরিয়ায় জঙ্গি হামলায় ৯ সেনা নিহত, নিখোঁজ ২৭
নাইজেরিয়ায় জঙ্গি হামলায় ৯ সেনা নিহত, নিখোঁজ ২৭

নাইজেরিয়ার উত্তরাঞ্চলে সামরিক বাহিনীর একটি ঘাঁটিতে জঙ্গি হামলায় নয় সেনা নিহত হয়েছেন। এ হামলার পর আরও ২৭ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। বুধবার খবরটি জানিয়েছে একটি নিরাপত্তা সংস্থা।

নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা জানান, মঙ্গলবার বোর্নো রাজ্যের গুদুমবালির একটি সামরিক ঘাঁটিতে ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিরা হামলা চালায়।

নাইজেরিয়ার সেনাবাহিনীর মুখপাত্র সগির মুসা বলেন, আমরা হামলাটি প্রতিহত করেছি। তবে কোনো সেনা নিহত বা নিখোঁজ হয়েছে কি না, তা জানা নেই।

২০০৯ সাল থেকে নাইজেরিয়ার উত্তরাঞ্চলে বিদ্রোহ শুরু করে জঙ্গিগোষ্ঠী বোকো হারাম। তারপর থেকে এক দশকে ৩০ হাজারেরও বেশি লোক প্রাণ হারিয়েছে।

বোকো হারামের একটি অংশ আইএসের আনুগত্য স্বীকার করে তৎপরতা শুরু করার পর তারাই ওই এলাকার প্রধান বিদ্রোহী শক্তিতে পরিণত হয়েছে। গত কয়েক বছরে তারা সামরিক ঘাঁটিগুলোতে বেশ কয়েকবার হামলা চালিয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ