আন্তর্জাতিক

আইএমএফ প্রধান হচ্ছেন ক্রিস্টালিনা জর্জিয়েভা

আইএমএফ প্রধান হচ্ছেন ক্রিস্টালিনা জর্জিয়েভা
আইএমএফ প্রধান হচ্ছেন ক্রিস্টালিনা জর্জিয়েভা

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নতুন ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পাচ্ছেন ক্রিস্টিনা জর্জিয়েভা। সম্প্রতি আইএমএফের বোর্ড সভা তার মনোনয়ন নিশ্চিত করেছে।

বুলগেরিয়া বংশোদ্ভূত জর্জিয়েভা বর্তমানে বিশ্বব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে কর্মরত রয়েছেন। উল্লেখ্য, ২০১১ সাল থেকে আইএমএফের প্রধান হিসেবে ক্রিস্টিনা ল্যাগার্ড দায়িত্ব পালন করছিলেন।

সম্প্রতি তিনি ইউরোপের কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট পদে যোগ দেন। ক্রিস্টিনা ল্যগার্ডের স্থলাভিষিক্ত হবেন ক্রিস্টালিনা জর্জিভা। ৬৬ বছর বয়সী জর্জিয়েভার নিয়োগের জন্য সম্প্রতি আইএমএফ ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের বয়সসীমা শিথিল করে।

আইএমএফের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বোর্ড সভা অনুমোদনের পর শিগগিরই জর্জিয়েভা নিয়োগ পাবেন। জর্জিয়েভা গেল জুলাই মাসে বাংলাদেশ সফর করেন। বিশ্বব্যাংক ছাড়াও ইউরোপীয় কমিশনে তার দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা রয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ