আন্তর্জাতিক

ড্রোন হামলায় সৌদির ২ তেল স্থাপনা জ্বলছে

ড্রোন হামলায় সৌদির ২ তেল স্থাপনা জ্বলছে
ড্রোন হামলায় সৌদির ২ তেল স্থাপনা জ্বলছে

সৌদির পূর্বাঞ্চলে রাষ্ট্র নিয়ন্ত্রিত তেল উৎপাদন প্রতিষ্ঠান সৌদি অ্যারামকোর দুটি স্থাপনায় ড্রোন হামলা চালানো হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) এ হামলার পর ভয়াবহ অগ্নিকাণ্ডে জ্বলছে ঐ স্থাপনা দুটি। তবে কে বা কারা এ হামলা চালিয়েছে তার দায় স্বীকার করেনি কেউই।

তবে সম্প্রতি সৌদির বিভিন্ন স্থান লক্ষ্য করে প্রায়ই এ ধরনের হামলা চালিয়ে যাচ্ছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। হামলা সম্পর্কে অ্যারামকোর পক্ষ থেকেই কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় তরফ আবকাইক এবং খুরাইস এলাকায় অবস্থিত সৌদি অ্যারামকোর দুটি স্থাপনায় হামলা চালানোর বিষয়টি জানানো হয়েছে।

রাষ্ট্রীয় গণমাধ্যম সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, অগ্নিকাণ্ডের ভয়াবহতা নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাচ্ছে নিরাপত্তা কর্মীরা। ইতোমধ্যেই অনেকটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নিশ্চিত নয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ